June 24, 2026, 4:27 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ক্ষমতা দখল করলেই সরকার হওয়া যায় না — এটা দুনিয়া দেখিয়ে দিল ইউনুসকে

Reporter Name

বিশেষ প্রতিবেদন:
———

চীন চুপ। কাতার নিরুত্তর। আমিরাত শুধু কাঁধে হাত রেখেই ক্ষান্ত। সৌদি কেবল কূটনৈতিক সৌজন্যে সীমাবদ্ধ। কেউই টাকা দিচ্ছে না। কেউই প্রতিশ্রুতি দিচ্ছে না। অথচ ঢাকায় বসে এক দখলদার নামিয়ে ফেলেছে দেশের সর্বশেষ গণতান্ত্রিক অবকাঠামো, আর এখন বিশ্বসভায় নিজেকে রাষ্ট্রপ্রধান সাজিয়ে ঘুরে বেড়াচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস। একটা নির্লজ্জ তামাশা চলছে—নিয়মতান্ত্রিকতার মুখোশে, অবৈধতার মহড়া। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে পা ফেলতেই বুঝে ফেলেছেন—দুনিয়া হাসছে, কেউ পাশে নেই।

চীনে গেছেন, কাতার গেছেন, দুবাই গেছেন—সবখানে করমর্দন, সম্মেলন, বৈঠক হয়েছে। কিন্তু হাত পাতার পর ভরার কিছু নেই। কেবল শুনতে পেয়েছেন “আমরা দেখছি”, “আমরা ভাবছি”, “আমরা মূল্যায়ন করছি”। এসব কথার অর্থ একটাই—“তোমাকে আমরা সরকার হিসেবে মেনে নিইনি। আপাতত শুধু দেখছি তুমি কতটুকু ঠিকে থাকতে পারো”। এই অবহেলার বুলেটগুলো সুসজ্জিত রাজকীয় কফিনেই পোঁতা হয়েছে। টাকা নেই, প্রতিশ্রুতি নেই, কারণ আস্থার খাতা শূন্য।

যে সরকার নিজের দেশের জনগণের অনুমোদন ছাড়া ক্ষমতায় বসে, দুনিয়া তাকে কতটুকু পাত্তা দেয় সেটা আর বলার প্রয়োজন পড়ে না। আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হিসাবেই তো লেখা আছে—চীন কোনো ঋণ দেয়নি। মধ্যপ্রাচ্য দিয়েছে বটে, তবে এতটাই নগণ্য যে সেই ঋণকে তালিকার ভেতরে স্থান দেয়া হয়নি। এরচেয়ে বড় অপমান আর কী হতে পারে?

এখন প্রশ্ন হলো—কেন দিচ্ছে না? চীন তো একসময় ছিল বাংলাদেশের সবচেয়ে কৌশলগত অংশীদার। মধ্যপ্রাচ্যের দেশগুলো বহু বছর ধরেই বাংলাদেশে বিপুল অর্থ প্রবাহিত করে এসেছে। তাহলে এখন কেনো তারা মুখ ফিরিয়ে নিচ্ছে? কারণ তারা জানে, এই সরকার টেকসই নয়। এই সরকার বিশ্বাসযোগ্য নয়। এই সরকার অবৈধ।

আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে মৌলিক নীতিগুলোর একটি হলো—নাগরিক-সমর্থনহীন সরকারের সঙ্গে বড় চুক্তি করা ঝুঁকিপূর্ণ। কারণ এ সরকার যেকোনো সময় উড়ে যেতে পারে, যেকোনো সময় ইতিহাসের গর্তে চাপা পড়ে যেতে পারে। তাই চীন, কাতার, আরব আমিরাত কেউই টাকা ঢালার ঝুঁকি নিচ্ছে না। সৌজন্য রক্ষা করে মুখে বলছে “সমর্থন করছি”, কিন্তু কার্যত কিছুই করছে না।

আর এই তথাকথিত অন্তর্বর্তী সরকারের মুখপাত্ররা এখন কেবল অপেক্ষায়—কবে চীন বা কাতার কিছু বলবে, কবে একটা চিঠি আসবে, কবে কেউ বলবে “হ্যাঁ, নিচ্ছি তোমাদের সিরিয়াসলি।” কিন্তু এমন কোনো দিন আর হয়তো আসবে না। কারণ বিশ্ব জানে, জনগণের অনুমোদন ছাড়া গড়ে তোলা যে কোনো কাঠামো—তাতে পেরেক মেরে লাভ নেই। ওটা টিকবে না।

আজ এই সরকারের আন্তর্জাতিক বেইজ্জতির হিসাবটা শুধু অর্থনৈতিক নয়—এটা রাজনৈতিক, এটা নৈতিক। ক্ষমতায় বসার ছক কষে যারা মনে করেছিল বিদেশি শক্তি তাদের কাঁধে হাত রাখবে, আজ তারাই সবচেয়ে বেশি চুপচাপ, কারণ সেই হাত আসেনি। কেউ পাশে দাঁড়ায়নি। দুনিয়া দেখছে, বুঝছে, কিন্তু বলছে না। তারা শুধু কাজের মাধ্যমে বলে দিচ্ছে—”আমরা পেছনে নেই।”

শেষ কথা একটাই—বিশ্ব যখন চুপ করে দেয়, বুঝে নিতে হয়—তোমাকে তারা মেনে নেয়নি। যত কাগজে-কলমে ক্ষমতা থাক, যত পতাকা সামনে উড়ুক—বিশ্বাস আর সমর্থন ছাড়া কিছুই টিকে না। এই সরকার শুধু দেশের ভেতরে নয়, বাইরেও আজ নগ্ন, একা, অবহেলিত। এটা তাদের বানানো ইতিহাসেরই উপযুক্ত ফল।

#YunusMustGo



Our Like Page
Developed by: BD IT HOST