July 12, 2026, 2:15 am
শিরোনামঃ
নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সেক্রেটারি বিল্লাল হোসেনের সুস্থতা কামনায় দোয়া ঢামেক এর ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৯৬১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হামলায় ৩ জন আহত মাদ্রাসাগুলোতে ঈমানের দিশা নাই, ইসলামের আসল ধারার জ্ঞান নাই, মানবতার শিক্ষা নাই। -আল্লামা ইমাম হায়াত। জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি যেখানে যাব, এক সাথে যাব’—সাংবাদিক সাইমনের ভাতিজা তানজিল ইসলাম নাঈমের বিবাহে মিরপুর প্রেসক্লাব পরিবারের ভালোবাসার মিলনমেলা আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক বরিশাল জেলার আগৈলঝাড়া থানা পুলিশের উপর হামলার প্রতিবাদ ধোবাউড়ায় শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত

Reporter Name

স্টাফ রিপোর্টার : খাগড়াছড়ির গুইমারায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত হয়েছেন।বুধবার (১০ জুন) রাতে গুইমারার বড়পিলাক ও বাইল্যাছড়ি এলাকায় পৃথক এ ঘটনা ঘটে

এতে আহতরা হলেন, বাইল্যাছড়ি এলাকায় ওর্য়াড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. বাবু, গুইমারার হাফছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির, , বড়পিলাক ওর্য়াড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন ও সদস্য জাহাঙ্গীর আলম রনি এবং ওর্য়াড যুবদলের সদস্য মামুন ও সদস্য মাহবুব আলম।

আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, রাতে গুইমারার বড়পিলাক এলাকার মো. হাশেমের বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন, এমন খবরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সখানে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

এতে ৫ নেতাকর্মী আহত হন।
আহতরা হলেন—হাফছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির, বড়পিলাক ওর্য়াড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মামুন ও সদস্য জাহাঙ্গীর আলম রনি এবং যুবদল নেতা মামুন ও মাহবুব আলম।

একই সময় উপজেলার বাইল্যাছড়ি এলাকায় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. বাবুর উপর বাপ্পি ত্রিপুরা নামে ছাত্রলীগের এক কর্মী অতর্কিত হামলা চালায়। তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ জানান, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এ হামলায় জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গুইমারা থানার ওসি মো. সোহরাওয়ার্দী গণমাধ্যমকে জানান, ঘটনার বিষয়টি তিনি শুনেছেন। তবে এখনো কেউ অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST