November 6, 2026, 2:52 am
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

খেলাধুলায় যুক্ত থাকলে যুবসমাজ বিপথগামী হবে না ; সেনা প্রধান

Reporter Name

প্রথম বাংলা:বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন,খেলাধুলায় যুক্ত থাকলে যুবসমাজ বিপথ গামী হবে না। এজন্য যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। আমরা খেলাধুলাকে অনেক বেশি গুরুত্ব দিতে চাই। গত শুক্রবার রাতে কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত বাংলাদেশ গলফ ফেডারেশনের অ্যাডহক কমিটির সভায় তিনি এ কথা বলেন।

সম্প্রতি বাংলাদেশ গলফ ফেডারেশনের নির্বাহী কমিটি ভেঙে দিয়ে নতুন করে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছেসেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এ কমিটির সভাপতি। সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সাঈদ সিদ্দিকি।

এ ছাড়া সিনিয়র সহসভাপতি লে. জেনারেল মো. শাহিনুল হক, সহসভাপতি মেজর জেনারেল (অব.) এ কে এম আব্দুল্লাহিল বাকী, সহসভাপতি হাফিজুর রহমান খান, যুগ্ম সম্পাদক কর্নেল সাজ্জাদ হোসেন, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জে নারেল (অব.) সালেহিন মনোয়ার,ব্রিগেডিয়ার জেনারেল মোহা ম্মদ আব্দুল মঈন,আরশি হায়দার,ব্রিগেডিয়ার জেনারেল আনি সউজ্জামান খান, মেজবাহ্-উল-হক, প্রফেসর শাহিন মাহবুবা হক,মো. জহিরুল ইসলাম,স্কোয়াড্রন লিডার (অব.) মো. দিদারু ল ইসলাম,সারেক রহিম,লে. কমান্ডার (অব.) কামার আলম, কর্নেল (অব.) মো. মাহবুবুর রহমান,মেজর (অব.) মাহমুদুর রহমান চৌধুরী।

সেনাপ্রধান বাংলাদেশ গলফ ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটিকে স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন নতুন সংবিধান ও নির্বাচন গলফ ফেডারেশনকে আরও দায়িত্বশীল ও অংশীদারিমূলক প্রতিষ্ঠানে পরিণত করবে।

গলফ খেলাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এবং নতুন খেলোয়াড় তৈরির জন্য ফেডারেশন কার্যকর ভূমিকা রাখবে।



Our Like Page
Developed by: BD IT HOST