July 27, 2026, 8:49 am
শিরোনামঃ
মধুপর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্বে অভিযোগ জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেফতার, মামলা ২৫ প্রটোকল কমিয়ে আনছে সরকার, পুলিশ এসকর্ট হারালেন ১৮ মন্ত্রী সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত ময়মনসিংহে সোহেল হত্যা: মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত দা ও কোদাল উদ্ধার সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে মেধা-যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন খাদ্য ও স্বাস্থ্য রান্নার পর মাংস সবুজ কেন হয়? ভয় নয়, জানুন এর বৈজ্ঞানিক কারণ ও খাদ্যনিরাপত্তার বার্তা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গঙ্গাচড়ায় লোন নিয়ে পরিশোধে গড়িমসি – চেক ডিজঅনার মামলায় মাদ্রাসা সহঃসুপার গ্রেফতার

Reporter Name

সানজিম মিয়া – রংপুর প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর কাদেরিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার আব্দুল বাকী লিটন গত ২০১০ সালে জনতা ব্যাংক গঙ্গাচড়া শাখা থেকে সার্ভস লোন গ্রহন করেন। আব্দুল বাকি বাগপুর দক্ষিন পাড়া গ্রামের জোবায়ের হোসেনের ছেলে।

বর্তমানে সুদ আসলসহ প্রায় ২ লক্ষ টাকায় দাড়িয়েছে। লোন নেওয়ার সময় লোনকৃত টাকার পরিমান উল্লেখ করে ১টি চেক প্রদান করেন তিনি।কয়েক বার লোন পরিশোধের নোটিশ প্রদান করা হলেও তিনি লোন পরিশোধ করেনি।এ ব্যাপারে জনতা ব্যাংক কর্তৃপক্ষ চেক ডিজঅনার হওয়ায় তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন যার সি আর মামলা নং – ১২৫/২২।

আব্দুল বাকী লিটন আদালত অবমাননা করলে মহামান্য আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে গত সোমবার গঙ্গাচড়া মডেল থানার এস আই আব্দুর রউফ লিটনকে বাগপুর বাগের হাট থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST