November 5, 2026, 11:47 pm
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গণতন্ত্রের পথে নতুন অধ্যায়, রাষ্ট্রপতির বিশেষ বার্তা

Reporter Name

অনলাইন ডেস্ক

গণতন্ত্রের পথে নতুন অধ্যায়, রাষ্ট্রপতির বিশেষ বার্তা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, গণ-অভ্যুত্থান দিবস বাংলাদেশের স্বাধিকার আন্দোলন ও গণতান্ত্রিক অগ্রগতির ইতিহাসে একটি অনন্য ও গুরুত্বপূর্ণ দিন।

Pause

Unmute
Remaining Time -11:16

Close PlayerUnibots.com
২৪ জানুয়ারি গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রদত্ত এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, “বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে ঊনসত্তরের গণ-অভ্যুত্থান একটি অবিস্মরণীয় অধ্যায়।”

তিনি উল্লেখ করেন, “ঊনসত্তরের ২৪ জানুয়ারি শাসকগোষ্ঠীর দমন-পীড়নের বিরুদ্ধে এবং পাকিস্তানি সামরিক শাসন উৎখাতের দাবিতে কারফিউ ভঙ্গ করে রাজনীতিক, ছাত্র, শিক্ষক ও সাধারণ মানুষ মিছিল বের করে। ওই মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন ঢাকার নবকুমার ইনস্টিটিউশন স্কুলের নবম শ্রেণির ছাত্র মতিউর রহমানসহ আরও অনেকে। ১৯৬৯ সালের এই দিনে যারা দেশের স্বাধিকার আন্দোলনের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই।”

রাষ্ট্রপতি আরও বলেন,”ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে শহীদ মতিউরসহ অন্যান্য শহীদের ত্যাগ বৃথা যায়নি।এই অভ্যুত্থা নের পথ ধরেই আমরা স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার অর্জন করেছি। দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে ঊনসত্তরের গণ-অভ্যুত্থান অমিত প্রেরণাযুগিয়েছে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফসল এই স্বাধীনতা ও গণতন্ত্র কে সমুন্নত রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি শহীদ মতিউরসহ দেশের মুক্তি সংগ্রামের সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।



Our Like Page
Developed by: BD IT HOST