November 5, 2026, 8:28 pm
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গণপূর্ত ই/এম সার্কেল ১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

Reporter Name

স্টাফ রিপোর্টার : জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পরে গণপূর্ত অধিদপ্তরে দীর্ঘ দিন ঢাকায় অবস্থান করা প্রকৌশলীদের বেশির ভাগই ঢাকার বাইরে বদলি হয়েছেন। কিন্তু এখনো কিছু প্রকৌশলী নিয়ন-নীতির ফাঁক-ফোকর দিয়ে ঢাকাতেই অবস্থান করছেন। সরকারী প্রজ্ঞাপন অনুযায়ী তিন বছর পর অন্য জেলায় পদায়িত হওয়ার নিয়ম থাকলেও তাদের পদায়ন ঢাকাতেই হচ্ছে। ঢাকা গণপুর্ত ই/,এম সার্কেল ১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী হুমায়েরা বিনতে রেজা তেমনই একজন কর্মকর্তা। তিনি বর্তমানে ই/এম সার্কেল-১ ঢাকা এর দায়িত্বে আছেন। এর আগে তিনি গণপূর্ত এমআইএস সার্কেল, ই/এম সার্কেল-৪, পিএন্ডডি সার্কেল-এর দায়ুত্বে ছিলেন। সবগুলো পদায়নই ঢাকাতেই ছিল। অভিযোগ রয়েছে এসব পদায়নের জন্য তিনি বিপুল টাকা উৎকোচ দিয়েছেন। আর এই উৎকোচের টাকাসহ বিপুল পরিমাণ টাকা তিনি কামিয়েছেন টেন্ডার বাণিজ্য ও আউট সোর্সিং জনবল নিয়োগ-বাণিজ্য করে।

জানা যায়, হুমায়েরা বিনতে রেজা ঢাকা ই/এম সার্কেল-১, ঢাকা থেকে গণপূর্ত ই/এম বিভাগ-১, ঢাকা এর নির্বাহী প্রকৌশলী ড. মো: আশরাফুল ইসলাম-এর মাধ্যমে প্রধান প্রকৌশলীর জারিকৃত প্রজ্ঞাপন অমান্য করে ২০২৪-২৫ অর্থ বছরে এপিপি বরাদ্দের কাজ এলটিএম পদ্ধতির পরিবর্তে ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করার নির্দেশনা দেন।তার নির্দেশনা মোতাবেক ঢাকা ই/এম বিভাগ-১ থেকে শতকরা ৮০ ভাগ দরপত্র ওটিএম পদ্ধতিতে আহবান করা হয়। আর এই অনুমোদনের জন্য হুমায়েরা বিনতে রেজা ৫ শতাংশ হারে কমিশন নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। অনুসন্ধানে দেখা যায় তার অধীনে ঢাকা গণপূর্ত ইএম বিভাগ-২ ও ৩ এরও একই অবস্থা।

গণপুর্ত সংশ্লষ্টরা বলছেন,নিয়ম নীতির তোয়াক্কা না করে পছন্দে র ঠিকাদারদের কাজ দেওয়া জন্যই হুমায়েরা বিনতে রেজা এই নির্দেশনা দিয়েছেন।এতে তিনি মোটা অংকের কমিশন পেয়ে ছেন এখনও ঢাকা ই/এম সার্কেল-১ এর অধীন ডিভিশনগুলো তে ৪০টি এপিপি বরাদ্দের কাজের ওটিএম পদ্ধতিতে আহবান কৃত দরপত্র লাইভে রয়েছে যার প্রাক্কলন অনুমোদন করছেন হুমায়েরা বিনতে রেজা। জানা যায়, চাকুরি জীবনে কখনো হুমায়রা বিনতে রেজা ওয়ার্কিং ডিভিশনে কাজ করেননি। অথচ তিনি গণপূর্ত ই/এম ওয়ার্কিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে দীর্ঘদিন ধরে দায়িত্বে রয়েছেন।

২৪তম বিসিএস এর এই কর্মকর্তার বিরুদ্ধে সরকারি চাকুরির নীয়ম ভাঙ্গার মতো গুরুত্বর অভিযোগ আছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয় থেকে পাশ করে ২৪ তম বিসিএস-এ গণপূর্ত ক্যাডারে যোগদান করেন হুমায়েরা বিনতে রেজা।

এসব বিষয়ে হুমায়েরা বিনতে রেজার সাথে কথা বলার জন্য তার মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্ঠা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।



Our Like Page
Developed by: BD IT HOST