October 9, 2026, 5:29 pm
শিরোনামঃ
শাহজাদপুরে স্বাস্থ্য কমপ্লেক্সেপ্যাথলজিকালও বেস্ট ফিডিং কর্নারের উদ্বোধন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ডিআইজি মোঃ হুমায়ুন কবিরের জানাজা সম্পন্ন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৫১ সরকারি কর্মচারীর অর্থ হাতিয়ে নিতে অভিনব কৌশলে একটি চক্র খাদ্যে অধিদপ্তরের ১৩ সিএসডিতে নতুন ব্যবস্থাপক পদায়ন গোপনীয় প্রতিবেদনে খাদ্য অধিদপ্তরের ঠিকাদার সোহাগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পশ্চিম দিঘলীতে সরকারি খাস জমি দখল ও ভূয়া নথিতে জমি বিক্রির চেষ্টার অভিযোগ মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে :মহামান্য রাষ্ট্রপতি আতপ চালের চাহিদা ও ভোগ নিয়ে গবেষণা জরুরি : খাদ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

Reporter Name

প্রেস বিজ্ঞপ্তি (বাংলা ও ইংরেজি):

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হতে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহে রোসাটমের প্রতিশ্রুতি : মস্কোয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে বৈঠকে ‘রোসাটম’ এর মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ

ঢাকা, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ খ্রি.:
রাশিয়ার মস্কোয় আজ (শুক্রবার) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন ‘রোসাটম’-এর মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

​বৈঠকে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প’-এর সার্বিক অগ্রগতি ও প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​দ্বিপাক্ষিক এ বৈঠকে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন ‘রোসাটম’ এর মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট (VVER-1200 রিয়্যাক্টর) হতে জাতীয় গ্রীডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সংযোগ দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করা সম্ভব হবে। মহাপরিচালক আরও বলেন, বাংলাদেশের বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

​দ্বিপাক্ষিক বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জানান, ২৪০০ মেগাওয়াট সর্বমোট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রটি দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১১ শতাংশ পূরণ করবে। বৈঠকে রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ জানান, আগামী বছর থেকে ২য় ইউনিটের কমিশনিং ও প্রাথমিক স্টার্ট-আপ কার্যক্রম শুরু হবে।

​বৈঠকে রূপপুর প্রকল্পের সাফল্য ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে পারমাণবিক শক্তি খাতের আরও সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়।

স্বাক্ষরিত/-
মোঃ আবদুল্লাহ আল মামুন
জনসংযোগ কর্মকর্তা
(সিনিয়র তথ্য অফিসার)
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
মোবাইল:০১৭৬৬৫০২৫২০(হোয়াটসঅ্যাপ)

Government of the People’s Republic of Bangladesh
Ministry of Science and Technology

Press Release:

Rosatom Pledges to Supply Electricity from Rooppur Nuclear Power Plant to National Grid at the Earliest Possible Time:
Rosatom Director General Alexey Likhachev makes commitment at a meeting with Science and Technology Minister Faqir Mahbub Anam in Moscow

Dhaka, Friday, 9 October 2026:
A high-level bilateral meeting was held today (Friday) in Moscow, Russia, between Bangladesh’s Minister for Science and Technology, Faqir Mahbub Anam, and Alexey Likhachev, Director General of the Russian State Atomic Energy Corporation, Rosatom.

The meeting featured detailed discussions on the overall progress of Bangladesh’s first nuclear power project, the Rooppur Nuclear Power Plant, and the timeline for electricity generation from its first unit.

During the bilateral meeting, Rosatom Director General Alexey Likhachev stated that the trial connection of electricity from the first unit of the Rooppur Nuclear Power Plant, equipped with a VVER-1200 reactor, to the national grid could be ensured at the earliest possible time. He further noted that the project would play a vital role in ensuring Bangladesh’s energy security and supplying environmentally friendly and cost-effective energy.

Science and Technology Minister Faqir Mahbub Anam stated that the 2,400-megawatt Rooppur Nuclear Power Plant would meet approximately 11 percent of the country’s total electricity demand.

During the meeting, Rosatom Director General Alexey Likhachev also informed that commissioning and initial start-up activities for the second unit of the power plant would begin next year.

The meeting also featured positive discussions on further expanding Bangladesh’s nuclear energy sector and strengthening bilateral cooperation by leveraging the achievements and experience gained through the Rooppur Nuclear Power Project.

Signed/-
Md. Abdullah Al Mamun
Public Relations Officer
(Senior Information Officer)
Ministry of Science and Technology
Bangladesh Secretariat, Dhaka
Mobile: +880 1766-502520 (WhatsApp)



Our Like Page
Developed by: BD IT HOST