January 24, 2026, 9:10 pm
শিরোনামঃ
এই নিষ্ঠুরতা ‘ফিক্সড ডিপোজিট’ হয়ে রইল কারাগারে বন্দী সাদ্দাম: স্ত্রী ও সন্তানের মুখ দেখা হলো না শেষবারের মতোও, ফাঁস হওয়া অডিও: ‘হাসিনার বিচার সুষ্ঠু হয়নি, তবুও পলিটি ক্যালি জিনিয়াস’—মার্কিন কূটনীতিকের স্বীকারোক্তি দুঃশাসন-দুর্নীতির বিরুদ্ধে গণরোষের হাতপাখা—কুড়িগ্রাম-৩ এ ক্ষমতার অপশাসনের ‘শেষ ঘন্টা’ নোয়াখালী চৌমুহনীতে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন শীত নিবারনে কম্বল বিতরণ করেছে বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে ৫ দফা দিলেন শেখ হাসিনা ইউনূস এক খুনি ফ্যাসিস্ট’: নির্বাসনে প্রথম জনসমাবেশে শেখ হাসিনার তীব্র ভাষণ গফরগাঁওে আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া অনুষ্ঠিত ওয়ারিশদের দাবি প্রত্যাখ্যান করে ধর্মবোনের ওপর দায়ভার অর্পণ—প্রশাসনের নজরদারির দাবি: আসন্ন জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন ঘিরে নগরী জুড়ে যৌথ নিরাপত্তা মহড়া উপজেলা প্রশাসন উলিপুরে নির্বাচনী আচরণবিধি ও গণভোট প্রচারণা বিষয়ে মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গভীর রাতে সংবাদ সম্মেলন, চোখে ঘুম হারাম স্বরাষ্ট্র উপদেষ্টার

Reporter Name

প্রথম বাংলা – দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দায়ী করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গভীর রাতে বারিধারার বাসায় জরুরি সংবাদ সম্মেলন ডেকে আজ থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রতিশ্রুতি দেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগের দোসররা। তাঁদের হাতে প্রচুর টাকা রয়েছে। সেসব টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ফেলতে চাচ্ছে। কিন্ত সেই সুযোগ তাঁরা পাবেন না। তাদের সবার ঘুম হারাম করে দিব।’

গতকাল রোববার দিবাগত রাত ২টার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে রাত ২:৩০টা থেকে রাত ৩টার মধ্যে বারিধারা ডিওএইচএসের ১ নম্বর রোডের ১৫১ নম্বর বাসার ৪র্থ তলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার জরুরি প্রেস ব্রিফিং ডাকা হয়।

রাত ৩টার দিকে বিজিবি পুলিশ ও সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা পরিবেষ্টিত হয়ে সাংবাদিকদের সামনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘পুলিশের টহল কাজ করছে। আজ থেকে টহল আরও বাড়ানো নির্দেশ দেওয়া হয়েছে। দিনে রাতে যেখানে যখন দরকার পুলিশ চলে যাবে। যদি কখনো কারও গাফলতি থাকে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে বলছি, আওয়ামী দোসরদের ঘুম হারাম করে দিব। তাদের কোথাও জায়গা হবে না। যেভাবেই হোক আইনশৃঙ্খলা পরিস্থিতি এখান থেকে উন্নতি করবই।’

নিজের পদত্যাগের দাবি বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পদত্যাগের দাবি নতুন কিছু না। শিক্ষার্থীরা চায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হোক। সেটারই উন্নতি করার চেষ্টা করছেন তিনি। সেটা করতে পারলে পদত্যাগ আর কোনো আলোচনায় আসবে না।
ছবি, সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST