April 19, 2026, 8:48 pm
শিরোনামঃ
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ, আলোচনায় বর্তমান প্রজন্ম থেকেই ভবিষ্যতের বিজ্ঞানীরা তৈরি হবে – বিভাগীয় কমিশনার ময়মনসিংহ উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পীকার ময়মনসিংহে ৪ তলা ভবনে নেই শিক্ষার্থীর কোলাহল, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ভুয়া সংবাদ ও অপপ্রচার প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে – তথ্য মন্ত্রী জেলা রেজিস্ট্রার রমজান খানের দুর্নীতির পাহাড় যথাসময়ে হামের টিকা না দিয়ে বিগত দুটি সরকার ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী সওজে ৬ বছরে ৮ হাজার কোটি টাকার কাজে প্রভাবশালী চক্র ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকার সুজন নামে একজনের লাশ উদ্ধার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গাজায় চালানো ইসরায়েলের হামলায় ক্ষুব্ধ জাতিসংঘের মহাসচিব

Reporter Name

প্রথম বাংলা-ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলে হামলায় এক রাতেই নিহত হয়েছেন চার শতাধিক ফিলিস্তিনি।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা উপত্যকায় চালানো এ হামলায় এক রাতেই নিহত হয়েছেন চার শতাধিক ফিলিস্তিনি।

ইসরায়েলের এই তাণ্ডবের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গাজায় ইসরায়েলি বিমান হামলায় তিনি ক্ষুব্ধ বলেও জানিয়েছেন।

একইসঙ্গে যুদ্ধবিরতি মেনে চলতেও আহ্বান জানিয়েছেন জাতি সংঘের এই মহাসচিব বুধবার (১৯ মার্চ) এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।

গাজায় ইসরায়েলি বিমান হামলায় তিনি ক্ষুব্ধ বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

গুতেরেস বলেন, ‘আমি যুদ্ধবিরতি মেনে চলার, নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা পুনঃপ্রতিষ্ঠা করার এবং আটক থাকা অবশিষ্ট বন্দিদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য জোরালোভাবে আবেদন করছি।’

অবশ্য গাজায় ইসরায়েলের নতুন করে বোমাবর্ষণের নিন্দা জানিয়েছে বিশ্বের অনেক দেশের সরকার ও বিভিন্ন মানবিক সংস্থা।



Our Like Page
Developed by: BD IT HOST