August 9, 2026, 10:45 pm
শিরোনামঃ
ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষায়তন সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায় আর নেই বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি খাদ্য অধিদপ্তর কর্তৃক : ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শকের বিভিন্ন স্হানে বদলী মাদক,চুরি, ডাকাতি, ছিনতাই ইভটিজিং,জুয়াসহ বিভিন্ন অপরাধী বিরুদ্ধে অভিযান করে চন্দ্রগঞ্জ থানার ইনচার্জ নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ দুর্নীতির মাধ্যমে ৬ বছরে শত কোটি টাকার মালিক রাজউকের ইমারত পরিদর্শক নির্মল মালো বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে জাতীয় রোবোটিক্স উৎসব “ বদলির আদেশ উপেক্ষা করে ঘাটাইলেই বহাল তবিয়তে হিসাব সহকারী মাহফিজুর রহমান!
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গাজীপুরে বিএনপি-যুবদলের দুই নেতাকে আটক করেছে যৌথ বাহিনী

Reporter Name

প্রথম বাংলা -গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও যুবদলের দুই নেতাকে আটক করেছে যৌথ বাহিনী।

রোববার(২০অক্টোবর)রাতে নিজ বাসা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক খান এবং গাছা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ। তাদের বিরুদ্ধে চাঁদা দাবি এবং হুমকি-ধমকিসহ নানা অভিযোগ রয়েছে। এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে কাউন্সিলর নির্বাচন করায় দল থেকে ফারুক খানকে বহিষ্কার করা হয়।

জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ফারুক খানের নেতৃত্বে গাছা থানার বোর্ড বাজার এলাকার বিভিন্ন কারখানায় ঝুট দখলের নামে ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে।

গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বিষয়টি গণমাধ্যম কে নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST