November 6, 2026, 4:16 am
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভের সময় অনন্ত গ্রুপের কারখানায় আগুন

Reporter Name

নিজস্ব প্রতিবেদকঃ- গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভের সময় পাশেই অনন্ত গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় আগুন দেওয়া হয়েছে।

গত (৩০ অক্টোবর) সোমবার বিকেল ০৫:৩০ ঘটিকার দিকে অর্ধশতাধিক ব্যক্তি কারখানার ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন দেয়।তাঁরা কারা, তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

কারখানাটির নাম এবিএম ফ্যাশন লিমিটেড গাজীপুর সদর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে ভেতর থেকে এখনো প্রচুর ধোঁয়া বের হচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুনের ক্ষয়ক্ষতির বিষয়টি নিরূপণ করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল থেকেই কোনাবাড়ী এলাকায় দফায় দফায় শ্রমিকদের বিক্ষোভ ও আন্দোলন করে যাচ্ছেন। বিকেল সাড়ে ৫টার দিকে ৫০–৬০ জন যুবক কারখানার ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে আগুন দিয়ে পালিয়ে যান। ওই যুবকেরা কারা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন জানিয়েছেন।

এ আগুন শ্রমিকরা দেননি দাবি করে গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘শ্রমিকেরা বেতন বাড়ানোর জন্য আন্দোলন করছে। বিক্ষোভ করছে। সড়ক অবরোধ করছে। কিন্তু তারা কেন কারখানায় আগুন দিতে যাবে? ধারণা করছি, শ্রমিকদের আন্দোলনের সুযোগে তৃতীয় কোনো পক্ষ এ কাজ করছে।’

কারখানার মহাব্যবস্থাপক মনির হোসেন সাংবাদিকদের বলেন, কারখানা ছুটি দেওয়ার পর কিছু ব্যক্তি হাতুড়ি, শাবল দিয়ে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে কর্মকর্তাদের জিম্মি করেন। শ্রমিকের নাম করে বাইরের লোকও এখানে আসতে পারে। যাঁরা দেশের ক্ষতি চায়, যাঁরা গার্মেন্ট খাত চায় না, যাঁরা এই খাতের ধ্বংস চায় তাঁরাই আগুন দিয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বেতন বৃদ্ধির দাবিতে সপ্তম দিনের মতো সোমবার সকাল থেকেই কোনাবাড়ী ও আশ পাশের এলাকায় শ্রমিকদের বিক্ষোভ চলছিল। শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েকবার সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এর মধ্যে গাজীপুরের বাসন এলাকায় আহত এক শ্রমিকের মৃত্যু হয়। সেই খবর ছড়িয়ে পড়লে কোনাবাড়ী এলাকায় শ্রমিকেরা আবারও বিক্ষোভ শুরু করেন। এর মধ্যেই ওই এলাকায় এবিএম ফ্যাশন লিমিটেড কারখানায় আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটল।



Our Like Page
Developed by: BD IT HOST