November 5, 2026, 4:00 pm
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলার আসামি র‌্যাব-১৪” কিশোরগঞ্জ ক্যাম্প ও র‍্যাব-০১, উত্তরা গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা : গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার আসামী মোঃ শহিদুল ইসলাম(২৮) সিপিসি-২, র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প ও সিপিএসসি, র‍্যাব-০১, উত্তরা কর্তৃক গ্রেফতার।

মামলার এজাহার সূত্রে জানা যায়,বাদী মোঃ সেলিম (৫০), জেলা-ময়মনসিংহ এর ছোট ভাই সাংবাদিক আসাদুজ্জামান তুহিন গত ০৭ আগস্ট ২০২৫ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ১৮:৩০ ঘটিকার সময় তথ্য সংগ্রহ করাকালে দেখতে পান যে, জনৈক মোঃ বাদশা(৩৫) পিতা- মৃত রফিজ উদ্দিন, সাং-নারায়নপুর, থানা-নকলা, জেলা- শেরপুর বর্তমানে সাং- ভোগড়াবাইপাস, থানা-বাসন, জেলা- জিএমপি, গাজীপুর,

গাজীপুর ইবিএল এটিএম বুথ চান্দনা চৌরাস্তা হতে টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার সময়ে অজ্ঞাতনামা কয়েকজন লোক দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে এলোপাথারীভাবে জনৈক বাদশাকে কোপাইতে থাকে।

উক্ত ঘটনাটি বাদীর ছোটভাই সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ভিডিও চিত্র ধারন করাকালে ঐ অজ্ঞাতনামা লোকজন তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে বাদীর ছোটভাইকে ধাওয়া করে।

ঐ সময়ে বাদীর ছোটভাই সাংবাদিক আসাদুজ্জামান তুহিন জীব ন রক্ষার্থে দৌড়াইয়া বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা সাকিনস্থ মসজিদ মার্কেটে জনৈক রুহুল আমীনের চায়ের দোকানের সামনে পৌছালে দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়া কোপাইয়া থাকে এবং সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে আসামীরা পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে জিএমপি বাসান থানায় অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

যার মামলা নং-১৪,তারিখ-০৮/০৮/২০২৫ খ্রি. ধারাঃ ৩০২/৩৪ দঃ বিঃ। আলোচ্য ঘটনার পর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে স্থানীয় জনমনে এবং সারাদেশে ব্যাপক বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ঘটনার পর হতে র‌্যাব অধিকতর গুরুত্বের সাথে ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহন করে।

এরই ধারাবাহিকতায় অধিনায়ক, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর নির্দেশনায় সিপিসি-২, র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল সিপিএসসি, র‌্যাব-০১, উত্তরা এর সহায়তায় ০৯ আগস্ট ২০২৫ খ্রি. তারিখ দুপুর আনুমান ১৪:৪৫ ঘটিকায় তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামী শহিদুল ইসলামের অবস্থান নিশ্চিত হয়ে কিশোরগঞ্জ জেলার ইটনা থানাধীন পুরান বাজারস্থ “তালুকদার ঠাকুর গেষ্ট হাউজ” এ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে মামলার সন্দিগ্ধ আসামী মোঃ শহিদুল ইসলাম (২৮), জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তথ্য প্রযুক্তি বিশ্লেষণে ও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবা দে উক্ত হত্যার ঘটনায় আসামীর সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।মামলার সুষ্ঠূ তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে উক্ত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট আসামীকে হস্তান্তর করা হচ্ছে।



Our Like Page
Developed by: BD IT HOST