April 21, 2026, 1:27 am
শিরোনামঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন টুপামারী জিয়া পুকুর পাড়ে দর্শনার্থীদের ভিড় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত বাকৃবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ জামালপুরে মেলান্দহে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মন্জুরুল কবির মঞ্জ সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিয়ে দ্বন্দ্ব, ময়মনসিংহে শ্রমিক দলের দু’পক্ষের সংঘর্ষ লক্ষীপুরে হাজী ফতেহ মোহম্মদীয় দাখিল মাদ্রাসা এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে মাদ্রাসা সুপার অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে: প্রধানমন্ত্রী সাংবাদিক ইকরাম হোসেনের পিতার মৃত্যুতে ডিআরইউ’র শোক দীর্ঘ ১৪ বছর পর যুবদলের কর্মী সম্মেলন হয় ১২ নং চরশাহী ইউনিয়নে নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ, আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গুজব রোধে কঠোর নজরদারি চালাচ্ছে : র‍্যাব মহাপরিচালক

Reporter Name

প্রথম বাংলা:দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব রোধে কঠোর নজরদারিও চালাচ্ছে সংস্থাটি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের কালীবাড়ী পূজামণ্ডপ ঘুরে দেখে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

তিনি জানান, এ বছর র‍্যাবের দায়িত্বে থাকা মণ্ডপের সংখ্যা ৪ হাজার ৬৭০টি। প্রতিটি মণ্ডপে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‍্যাবের অতিরিক্ত সদস্যও মোতায়েন করা হবে।

র‍্যাবপ্রধান বলেন, ‘কেউ যাতে গুজব রটিয়ে বা অপপ্রচার চালিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার সুযোগ না পায়, সে জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে পূজামণ্ডপগুলোতে আনুষ্ঠানিকভাবে র‍্যাব সদস্যরা মোতায়েন হবেন।’

তিনি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো বা উসকানিমূলক কার্যকলাপ শনাক্ত করতে র‍্যাবের আইসিটি বিভাগ বিশেষ নজরদারি করছে।

এ সময় পূজা আয়োজকদের পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা বসানোর পরামর্শ দেন মহাপরিচালক”পাশাপাশি সাংবাদিকদের ও গুজব শনাক্ত ও প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
ছবি, সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST