February 8, 2026, 8:16 am
শিরোনামঃ
ফুলবাড়িয়া খাদ্য গুদামে নানা অনিয়ম ও দুর্নীতি ময়মনসিংহে পুলিশের উপর হামলার মামলার আসামিরা প্রক্যশো ঘুরে বেড়ালেও রহস্যজনক কারনে গ্রেফতার হচ্ছে না লক্ষ্মীপুরের দাশেরহাটে বিএনপি নেতার গরু চুরি করে জবাই ও বিক্রির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ভুয়া নারী আইনজীবী আটক এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে জঙ্গি সংযোগের অভিযোগ, তদন্তের দাবি ঢাকায় পাঁচ লাখ রোহিঙ্গা ভোটার নিয়ে বিতর্ক প্রেস বিজ্ঞপ্তি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ তারিখে হেভিওয়েট মাপা হবে:আব্দুল্লাহ আল ফারুকের হাতে দাঁড়িপাল্লা তুলে দিয়ে জামায়াত আমীর বিএনপি ঋণখেলাপীদের মনোনয়ন দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে: আব্দুল্লাহ আল ফারুক ৩ ফেব্রুয়ারি সচিবালয় এলাকায় নীরব জোন বাস্তবায়নে সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ 
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গোদাগাড়ীতে পুলিশের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

Reporter Name

রাজীব আলী, রাজশাহী:

রাজশাহী গোদাগাড়ী মডেল থানার দুই সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে মোঃ রাসেল (২২) নামের এক যুবকের কাছ থেকে ২৫,০০০ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। গত রোববার (২৯ ডিসেম্বর ২০২৪) দুপুর ১২টার দিকে শাহ সুলতান মাদ্রাসা মাঠের পার্শ্বে এ ঘটনাটি ঘটেছে।

ভুক্তভোগী রাসেল গোদাগাড়ী থানার মহিশাল এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

ভুক্তভোগী জানান,এএসআই শাহ আলম এবং এএসআই আালা মিন আমাকে উলঙ্গ করে তল্লাশি করে এবং এক লক্ষ টাকাদাবি করে। টাকা না দিলে মামলার ভয় ও হুমকি দেয়।আতঙ্কে আমি ২৫ হাজার টাকা দিতে বাধ্য হই।

জানা যায়,গোদাগাড়ী মডেল থানার এএসআই শাহ আলম এবং এএসআই আল আমিন বিরুদ্ধে এর আগেও বিভিন্ন লোকজন কে ভয় ভূতি ও মামলার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা নিয়ে মাদকসহ আসামি ছেড়ে দেয়ার একাধিক অভিযোগ রয়েছে। প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা না নেওয়ায় একের পর এক এ ধরনের কর্মকাণ্ড করেই চলেছেন তারা।

এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আমি এখন মিটিংয়ে আছি। এই ব্যাপারে পরে জানানো হবে।

এএসআই আল আমিন বলেন, আমি যদি অপরাধ করে থাকি তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। তবে এ বিষয়ে এএসআই শাহ আলম এর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এলাকাবাসীরা জানায়, মাদক ব্যবসায়ীদের কাছ থেকে পুলিশ নিয়মিত মাসোয়ারা গ্রহণ করে যারা দিতে পারে না তাদেরকে হুমকি, ভয়, নির্যাতন করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST