November 5, 2026, 4:18 pm
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গোপালগঞ্জ হাসপাতালের আরএমও’র বিরুদ্ধে আ’লীগ সভাপতির সংবাদ সম্মেলন

Reporter Name

মোঃ তপু শেখ,গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতাকে মামলায় ফাঁসাতে টাকার বিনিময়ে তার প্রতিপক্ষকে ভুয়া মেডিকেল সার্টি ফিকেট প্রদানের অভিযোগ উঠেছে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসা র ডাঃ ফারুক আহমেদের বিরুদ্ধে।

আজ বৃহষ্পতিবার সকালে গোপালগঞ্জ সদর উপজে লার দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাউ স আলী শেখ এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে ন। গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১৩ অক্টোবর মিথ্যা মামলা দায়ের করে তাকে হয়রানি করার উদ্দেশ্যে প্রতিপক্ষ ওই গ্রামের কবির ফকির ও সাইফুল ফকির একটি মারামারির কল্পকাহিনী সাঁজান।

ওই ঘটনার পর ওই দিনই কবির ফকির ও সাইফুল ফকির হাসপাতালের কতিপয় অসাধু কর্মচারীদের যো গসাজসে নিজের মাথা ব্লেড দিয়ে কেটে হাসপাতালে ভর্তি হন।এরপর হাসপাতালের ডাঃ ফারুক আহমেদ কে টাকার বিনিময়ে ম্যানেজ করে ভুয়া সার্টিফিকেট নিয়ে গোপালগঞ্জের আমলী আদালতে তিনি সহ ৯-জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারভিকটীমে র এক্সরে, সিটিস্ক্যান সহ প্রয়োজনীয় পরীক্ষা নীরিক্ষা না করেই এ মেডিকেল সার্টিফিকেট প্রদান করেন। এতে তিনি এবং তার এলাকার নিরীহ লোকজন একটি ভিত্তিহীন ও বানোয়াট মামলায় আসামী হয়েছেন।
সংবাদ সম্মেলনে ভুয়া মেডিকেল সার্টিফিকেট বাতিল সহ তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী জানান তিনি।

এসময় সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে উপস্হি ত ছিলেন হুমায়ুন কবির টুলু, মফিজুর রহমান মিটু,সু জাউর রহমান,কাবুল শেখ সহ,জেলায় প্রিন্ট ও ইলে কট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ। এ বিষ য়ে ডাঃ ফারুক আহমেদকে মুঠোফোনে ফোন করলে তাকে পাওয়া যায়নি।



Our Like Page
Developed by: BD IT HOST