September 12, 2026, 8:06 am
শিরোনামঃ
কেরানীগঞ্জের বামনশুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা মিরপুর প্রেসক্লাবের বর্ণাঢ্য নৌকা ভ্রমণ ও পিকনিক নৌযাত্রা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণে কমিটির সম্পাদক ও তার ঘনিষ্ট ভাড়াটের যোগসাজশে আহসান উল্লাহ কাচারী মসজিদের আয়ের উৎস্য নিয়ে বানিজ্য চলছে টাংগাইল সহ দেশের বিভিন্ন জেলায়,সরকারি ধান-চাল কেনায় অনিয়ম বঞ্চিত কৃষক, লাভবান অসাধু চক্র শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে…
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গ্রেপ্তার সেই ইউনিয়ন ছাত্রদল সভাপতির জামিন, থানায় মারধরের অভিযোগ

Reporter Name

প্রথম বাংলা -চাঁদপুর জোলার ফরিদগঞ্জের আলোচিত ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাওন কাবী রিজা জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে চাঁদপুর আদালত থেকে তার জামিন হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদলের একাধি ক সূত্র এর আগে মঙ্গলবার (১১ মার্চ) রাতে তাকে আটক করে ফরিদগঞ্জ থানার পুলিশ।

পরে বুধবার(১২ মার্চ)দুপুরে ২টি মামলা গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে, থানায় আটকের পর এই নেতাকে নির্যাতন করার অভিযোগ উঠেছে পুলিশের বিরূদ্ধে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির গণমাধ্যম কে বলেন, আজ দুপুরে ছাত্রদল সভাপতির জামিন হয়েছে। এর আগে গতকাল তাকে থানায় মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

তিনি আরও বলেন,এ ঘটনায় গত রাতে ছাত্রদলের কেন্দ্রীয়কমি টির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানের নেতৃত্বে একটি দল পাঠানো হয়েছে। তারা বিষয়টি দেখছেন। পাশাপাশি আমাদের পক্ষ থেকে একটি তদন্ত কমিটিও করা হয়েছে।

মমিনুল ইসলাম জিসান গণমাধ্যম কে বলেন,ছাত্রদল সভাপতি র জামিন হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালের নিয়ে যাচ্ছি।

মারধরের বিষয়ে তিনি বলেন, থানায় মারধর করা হয়েছে বলে শুনছি। শরীরে আঘাতে চিহ্ন রয়েছে তবে ভুক্তভোগীর সঙ্গে বিস্তারিত কথা বলে জানাতে হবে।

পুলিশ জানায়,একজন কনটেন্ট ক্রিয়েটরকে হয়রানি ও মারধর করেন ছাত্রদল নেতা শাওন কাবী রিজা। ওই ঘটনায় অভিযোগ পাওয়ার পর উপজেলার গৃদকালিন্দিয়া এলাকায় তাকে আটক করতে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ। এ সময় ওই এলাকার একটি দোকানের সামনে থেকে তাকে পুলিশ থানায় নিয়ে যেতে চাইলে বাধা দেওয়া হয়। অশোভন আচরণসহ পুলিশের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন শাওন।

এ সময় আটক করতে যাওয়া পুলিশের একজন উপ-পরিদর্শক কে (এসআই) শাওন বলেন, ‘আমি ছাত্রদলের প্রেসিডেন্ট। আমাকে থানায় নিতে হলে ওসিকে আসতে বলেন না হয়, আমি যাব না।’

ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসে চাঁদপুর জেলা ছাত্রদল ও কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের। গতকাল বুধবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা একটি পত্রে শাওন কাবী রিজাকে ১৬ নম্বর রূপসা (দক্ষিণ) ইউনিয়ন ছাত্রদল সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST