September 12, 2026, 7:33 am
শিরোনামঃ
কেরানীগঞ্জের বামনশুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা মিরপুর প্রেসক্লাবের বর্ণাঢ্য নৌকা ভ্রমণ ও পিকনিক নৌযাত্রা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণে কমিটির সম্পাদক ও তার ঘনিষ্ট ভাড়াটের যোগসাজশে আহসান উল্লাহ কাচারী মসজিদের আয়ের উৎস্য নিয়ে বানিজ্য চলছে টাংগাইল সহ দেশের বিভিন্ন জেলায়,সরকারি ধান-চাল কেনায় অনিয়ম বঞ্চিত কৃষক, লাভবান অসাধু চক্র শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে…
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঘুমধুম থেকে ৭০০ প‌্যাকেট বিদেশী সিগারেটসহ দুই পাচারকারীকে আটক, সিএনজি জব্ধ

Reporter Name

নুর মোহাম্মদ সিকদার:

বান্দরবান জেলার নাইক্ষ‌্যংছড়ি থানার অধীনস্থ ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরুধী অভিযানে ৭০০ প‌্যাকেট বিদেশী সিগারেট সহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ‌্যার দিকে নাইক্ষ‌্যংছড়ি থানার ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইনেসপেক্টর) সোহাগ রানার নেতৃত্বে এসআই পাভেল মল্লিকসহ সঙ্গীয় ফোর্সের অভিযানিক টিম ঘুমধুম ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ মুখে তল্লাসী চালিয়ে ৭০০ প‌্যাকেট বিদেশী সিগারেট সহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।

এসময় পাচার কাজে ব‌্যবহারিত একটি নাম্বার বিহীন সিএনজি গাড়ি জব্ধ করেছে পুলিশ আটক কৃত ব‌্যক্তিরা হল: উখিয়ার পশ্চিম ফারসির বিল এলাকার আবুশমার পুত্র মোক্তার আহাম্মদ (৩৫) ও অপর জন কক্সবাজার জেলার বাজার ঘাটা এলাকার মৃত জগদীশ চন্দ্র দাস এর পুত্র বিপ্লব কান্তি দাস(৪০)।

বিষয়টি নিশ্চিত করে ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইনেসপেক্টর) সোহাগ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিকে একটি সিএনজি তল্লাসী করে ৭০০ প‌্যাকেট বিদেশী সিগারেট সহ দুইজন পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।তিনি আরো বলেন, মাদক চোরাকারবারী ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান আছে এবং মাদক চোরাকারবারীদের কোন ছাড় নয়।

নাইক্ষ‌্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহা বলেন, আটককৃত ব‌্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলার প্রক্রিয়া চলমান।



Our Like Page
Developed by: BD IT HOST