July 26, 2026, 1:10 pm
শিরোনামঃ
সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত ময়মনসিংহে সোহেল হত্যা: মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত দা ও কোদাল উদ্ধার সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে মেধা-যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন খাদ্য ও স্বাস্থ্য রান্নার পর মাংস সবুজ কেন হয়? ভয় নয়, জানুন এর বৈজ্ঞানিক কারণ ও খাদ্যনিরাপত্তার বার্তা রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে : আইজিপি টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর ও চিফ রিপোর্টারদের -ডিআরইউর মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চরজুবিলী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার হিসেবে কামাল হোসেন কে দেখতে চান এলাকাবাসী

Reporter Name

আহসান হাবীব স্টাফ রিপোর্টার:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন মরহুম ছিদ্দিক উল্যাহ মেম্বারের সুযোগ্য সন্তান কামাল হোসেন।

জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে অল্প সময়ে সু-পরিচিতি লাভ করেছেন। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযােগিতা করে যাচ্ছেন। তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান।

স্থানীয়রা বলেন, তিনি তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আসন্ন চরজুবিলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে সমাজসেবক কামাল হোসেন কে মেম্বার হিসেবে দেখতে চাই।

আসন্ন চরজুবিলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসাবে তাঁকে নিয়ে হাট-বাজার-গ্রামগঞ্জে চলছে নানা জল্পনা-কল্পনা ও আলোচনা। তবে সচেতন ভোটাররা কামাল হোসেনকে শিক্ষিত, আদর্শবান-যোগ্য ও সৎ প্রার্থী হিসাবে মনে করছেন।



Our Like Page
Developed by: BD IT HOST