April 21, 2026, 1:03 am
শিরোনামঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন টুপামারী জিয়া পুকুর পাড়ে দর্শনার্থীদের ভিড় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত বাকৃবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ জামালপুরে মেলান্দহে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মন্জুরুল কবির মঞ্জ সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিয়ে দ্বন্দ্ব, ময়মনসিংহে শ্রমিক দলের দু’পক্ষের সংঘর্ষ লক্ষীপুরে হাজী ফতেহ মোহম্মদীয় দাখিল মাদ্রাসা এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে মাদ্রাসা সুপার অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে: প্রধানমন্ত্রী সাংবাদিক ইকরাম হোসেনের পিতার মৃত্যুতে ডিআরইউ’র শোক দীর্ঘ ১৪ বছর পর যুবদলের কর্মী সম্মেলন হয় ১২ নং চরশাহী ইউনিয়নে নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ, আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চলেন যুদ্ধে যাই’, উপস্থিত সবার উদ্দেশে মুচকি হেসে প্রধানমন্ত্রী

Reporter Name

প্রথম বাংলা ; অন্য কার্যদিবসের মতোই আজ রবিবার, সপ্তাহের প্রথম কার্যদিবস। আরেকটি দিনের সূচনা করতে বাড়ি থেকে সকালে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু আজকে তার একটি মন্তব্যে নিয়মিত দৃশ্যপটের ব্যতিক্রম ঘটলো। বাড়ির দরজা খুলে উপস্থিত সবার উদ্দেশে মুচকি হেসে বললেন, ‘চলেন যুদ্ধে যাই।’

প্রধানমন্ত্রী তারেক রহমান যখন তিন শব্দের এই লাইন বললেন, তখন সেখানে উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তারা হতচকিত হয়ে পড়েন। পরক্ষণেই উপস্থিত কারো-ই বুঝতে বাকি রইলা না যে, তিনি দেশ পরিচালনার কাজকে ‘যুদ্ধ’ বলে বুঝিয়েছেন। তিন শব্দের চমকপ্রদ লাইনে দেশ গঠনে তার প্রতিদিনের সংগ্রামের কথা বলেছেন।

প্রধানমন্ত্রী যখন এই কথা বললেন, তখন প্রতিদিনের মতো পাশে ছিলেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানালেন, সকাল ৮টা ৪২ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বিভাগের উদ্দেশে গুলশানের বাড়ি থেকে বের হন। দেশের প্রধানমন্ত্রীর বাড়ি থেকে বের হওয়ার আগে তার ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তারা প্রস্তুত থাকেন। প্রতিদিনের মতো সেই প্রস্তুতি নিয়ে তারা যখন প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন, ঠিক তখন বাড়ির দরজা খুলেই চিরচায়িত হাস্যোজ্জ্বল মুখে সবার উদ্দেশে এ কথা বলেন।

আতিকুর রহমান রুমন জানান, সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে প্রবশে করেন প্রধানমন্ত্রী।

আজও সারা দিন বেশ কয়েকটি বৈঠক আছে তার। প্রধানমন্ত্রীর আজকের অনুষ্ঠান সূচির মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ও বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর বৈঠকের কথা রয়েছে। এছাড়াও কয়েকটি বৈঠক রয়েছে।
ছবি, সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST