October 31, 2026, 11:06 am
শিরোনামঃ
জাতীয় অর্থনীতিতে নারীদের বহুমুখী অবদান” শীর্ষক আলোচনা ও স্বপ্নজয়ী নারী সম্মাননা- ২০২৬ অনুষ্ঠিত ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী অপতথ্য রোধে নিয়ন্ত্রণ নীতিমালা ও সচেতনতা জরুরি- ময়মনসিংহে কর্মশালায় মতামত টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন মধুপুর সার্কেলের এএসপি আরিফুল ইসলাম অসহায় মানুষের পক্ষ নিয়ে ভূমি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হবে বলেন এটিএম জাহেদ সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইন সহ আইনজীবী দম্পতি সহ গ্ৰেফতার-০৩ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই লাখ টাকার ভেজাল পণ্য ধ্বংস কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিংয়ের যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

Reporter Name

স্টাফ রিপোর্টার : Clean Mymensingh’ প্রোগ্রামের আওতায় ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে আজ (২৬ জুলাই) ময়মনসিংহ জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। ‘Clean Sunday’ কর্মসূচির অংশ হিসেবে নগরীর পাটগুদাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এ সময় জেলা প্রশাসক স্কুল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে নিজে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

জেলা প্রশাসক এসময় বলেন, স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে উত্তম পরিচ্ছন্নতাচর্চার মানসিকতা তৈরিতে ‘ক্লিন সানডে’ প্রোগ্রামের আওতায় এখন থেকে ময়মনসিংহের সকল স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি রবিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি সমন্বিত কমিটি গঠনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রম প্রতিমাসেই মূল্যায়ন করা হবে। পরে এক বা একাধিক প্রতিষ্ঠানকে প্রণোদনার মাধ্যমে পুরস্কৃত করা হবে। সমাজের সকল শ্রেণীর মানুষ যদি এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করে, তবে একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব। ‘Clean Mymensingh’ একটি সামাজিক আন্দোলনে পরিণত হোক, যাতে একটি পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ে তোলা যায়।

শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা চর্চায় উদ্বুদ্ধ করে জেলা প্রশাসক বলেন, নিজের ঘর যেমন আমরা নিজেরা পরিষ্কার রাখি, তেমনি নিজের স্কুল, স্কুলের আঙ্গিনা, নিজের শহর পরিষ্কার রাখতে উদ্যোগী হতে হবে। প্রতি রবিবার স্কুল পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। চকলেটের খোসাসহ ব্যক্তিগত ব্যবহার্য আবর্জনা ডাস্টবিন বা ময়লা ফেলার নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।

জেলা প্রশাসক উভয় স্কুলের আঙিনা, ভবন, স্কুলকক্ষ পরিষ্কারে শিক্ষার্থীদের নিয়ে নিজে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীসহ সকলের উদ্দেশ্যে একটি পরিচ্ছন্ন ময়মনসিংহ নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাকালে ময়মনসিংহ বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, উভয় স্কুলের শিক্ষক, অভিভাবকসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে জেলা প্রশাসক স্কুলদ্বয়ের আঙিনায় শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপন করেন।



Our Like Page
Developed by: BD IT HOST