October 27, 2026, 7:16 pm
শিরোনামঃ
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই লাখ টাকার ভেজাল পণ্য ধ্বংস কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিংয়ের যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর, সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া এইখানে প্রত্যেক ওসির ডিউটি এলাকায় জুলাইয়ে শহীদে  সংখ্যা সর্বনিম্ন ১০জন থেকে সর্বোচ্চ ২০০ জন পর্যন্ত হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা” সমৃদ্ধ ও আধুনিক ‘স্মার্ট-দিঘলী’ গড়ার চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আপন প্রত্যয়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই লাখ টাকার ভেজাল পণ্য ধ্বংস

Reporter Name

মোঃ টিপু সুলতান-স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকার ভেজাল বেকারী ও শিশু খাদ্য পণ্য ধ্বংস করেছে।মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ বাজারের গুদারাঘাট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এটিএম কামরুল ইসলাম। এসময় প্রসিকিউটর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সোনিয়া ও বেঞ্চ সহকারী শিপলু চন্দ্র দাস উপস্থিত ছিলেন।

জানা যায়, গুদারাঘাট এলাকার মামুন মিয়ার মামুন ষ্টোর, আবুল কাশেমের কাশেম ষ্টোর ও খাইরুল ইসলামের আবেদীয়া ষ্টোরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিএসটিআই অনুমোদনবিহীন মেয়াদ উত্তীর্ণ বিস্কিট, চানাচুর, চিপস, নুডুলসসহ প্রায় দুই লাখ টাকার ভেজাল ভোগ্য ও শিশু খাদ্য পণ্য উদ্ধার করে ধ্বংস করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এটিএম কামরুল ইসলাম বলেন, ভবিষ্যতে ভেজাল পণ্য বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করে উদ্ধারকৃত পণ্যগুলো ধ্বংস করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST