শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক দুই দিনের সরকারি সফরে নেত্রকোণা”
Reporter Name
Update Time :
Thursday, October 22, 2026
/
24 Time View
/
Share
লাভলী আক্তার”জেলা প্রতিনিধি:
এসময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমান, সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম এবং প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
সফরকালে সম্মানিত সিনিয়র সচিব মহোদয় নেত্রকোণা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন ও উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং দ্রুত উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ সম্মানিত সিনিয়র সচিব মহোদয়কে স্বাগত জানান।
এছাড়াও সম্মানিত সিনিয়র সচিব মহোদয় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং শিক্ষা খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের রূপকল্প, দৃঢ় প্রত্যয় এবং অঙ্গীকারের কথা ব্যক্ত করেন।