October 22, 2026, 7:24 am
শিরোনামঃ
ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জের সম্প্রীতির সুনাম ধরে রাখতে হবে :খাদ্যমন্ত্রী ‘আগে কাজ দেন, তারপর দোকান ভাঙেন’ ধর্মীয় সম্প্রীতি বজায় ও মেধাভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠায় বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ: জনপ্রশাসন উপদেষ্টা শাহজাদপুরে জেলা কর্মকর্তা আনসার ও ভিডিপি দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন ময়মনসিংহে কালিবাড়ি দাসপাড়ায় হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে করলেন মসিক প্রশাসক প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে ওএসডি হলেন রাজশাহী বিভাগীয় কমিশনার লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে ভিপি হেলালকে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১ শাহজাদপুরে দরিদ্র ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন

Reporter Name

সেলিম মিয়া : সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে দুর্গাপূজার পুণ্যলগ্নে, বিজয়া দশমীর বিসর্জন শোভাযাত্রায় ময়মনসিংহ জেলা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা বলয় নিশ্চিত করেছে এবং উৎসবের শুরু থেকেই শান্তি-শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে জেলা পুলিশ। সম্মানিত পুলিশ সুপার মহোদয় প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তা সুনিশ্চিত করতে সার্বক্ষণিক দিকনির্দেশনা প্রদান করেন।

শারদীয় দুর্গাপূজা-২০২৬ বিজয়া দশমী বিসর্জন উপলক্ষে ২১ অক্টোবর ২০২৬ খ্রিঃ (বুধবার) ময়মনসিংহ নগরীর দুর্গাবাড়ি এলাকায় আয়োজিত বিজয়ার শোভাযাত্রায় অংশগ্রহণ করেন মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সংসদ সদস্য, ময়মনসিংহ-৪ (সদর), মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ, মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার, ময়মনসিংহ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ। এ সময় শোভাযাত্রায় অংশগ্রহণের মধ্য দিয়ে তাঁরা শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির আবহে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেন। বিজয়ার এই আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার এক অনন্য উপলক্ষ হয়ে ওঠে।

সম্মানিত পুলিশ সুপার উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্ণাঢ্য রেলির সাথে শোভাযাত্রায় সংহতি প্রকাশ করেন এবং পরবর্তীতে বিসর্জন ঘাট এলাকা ও নদীতে নৌকা দিয়ে ঘুরে ঘুরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। কাঁচারী ঘাট এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে কঠোর তদারকি নিশ্চিত করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের নিরাপত্তা বিধানকল্পে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ ও প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের, জেলা পুলিশের ও এসআরবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST