শাহজাদপুরে দরিদ্র ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
Reporter Name
Update Time :
Wednesday, October 21, 2026
/
22 Time View
/
Share
মোঃ গোলজার হোসেন হীরা-বিশেষ প্রতিনিধি:
শাহজাদপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘মানবিক সহায়তা কর্মসূচির আওতায়’ সিরাজগঞ্জের শাহজাদপুরে সোনাতনী ইউনিয়নে বন্যায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ দারিদ্র্য পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ শাহজাদপুর শাখার আয়োজনে সোনাতনী ইউনিয়নের বন্যায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ৭০ টি পরিবারের মাঝে দুইবান্ডিল করে ঢেউটিন ও ৬০০০ টাকার চেক বিতরণ করা হয়। ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর এমএ মুহিত (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের সহধর্মিণী স্থপতি ড.ফাহমিদা মুহিত, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন, সহকারী কমিশনার ভূমি মো: ফরিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম,
শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার,পৌর বিএন পির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল ইসলাম, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীরা স্থানীয় সুধীজন ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।