শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময়
Reporter Name
Update Time :
Wednesday, October 21, 2026
/
9 Time View
/
Share
মোঃ টিপু সুলতান -স্টাফ রিপোর্টার:
আজ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজামণ্ডপে অত্যন্ত ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন ঢাকা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান মিঞা।
পরিদর্শনকালে মান্যবর বিভাগীয় কমিশনার পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ শহরের নিম্নলিখিত প্রধান প্রধান পূজামণ্ডপ ও বিসর্জন ঘাটসমূহ ঘুরে দেখেন:হোসেনদি সাহাপাড়া দূর্গা মন্দির (ইউনিয়ন পরিষদ সংলগ্ন), নারায়ণগঞ্জ* লস্করদী দূর্গা মন্দির, নারায়ণগঞ্জ”উকিলপাড়া সার্বজনীন পূজা কমিটি, উকিলপাড়া,নারায়ণগঞ্জ’শ্রীশ্রী বলদেব জিউর আখড়া সার্বজনীন পূজা মণ্ডপ,নিতাইগঞ্জ, নারায়ণগঞ্জ”*
প্রজন্ম প্রত্যাশা সার্বজনীন পূজা মণ্ডপ, বি.দাস রোড, ডাইলপট্টি, নারায়ণগঞ্জ” নিতাইগঞ্জ লক্ষ্মী মন্দির সার্বজনীন পূজা কমিটি, নারায়ণগঞ্জ”
এরপর তিনি নারায়ণগঞ্জ নদীবন্দর প্রতিমা বিসর্জন ঘাট পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে তিনি ডিআইজি, ঢাকা রেঞ্জ সহ মুন্সীগঞ্জের গজারিয়ার উউদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বিভিন্ন মন্দিরের প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে অতিথি ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পূজার সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন এবং ভক্ত ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী দের সাথে শারদীয় দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা বিনিময় করেন।
উপস্থিত ব্যক্তিবর্গ:
অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির, নারায়ণগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন।