December 7, 2025, 9:17 am
শিরোনামঃ
ময়মনসিংহ সিটি করপোরেশনের”স্বাস্থ্য খাতে ১৫ কোটি টাকা লুটপাট লালমাইয়ে মরিয়মের অবুঝ ২ সন্তানসহ জোরপূর্বক তালা দিয়ে ঘর ছাড়া করলেন শশুর ও ভাসুর গ্রামীণ ব্যাংক ভবনের ১১ হাজার বর্গফুট জায়গা মাত্র ৮৩ টাকা মাসিক ভাড়ায় ব্যবহারের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে ‘ধানমন্ডি ৩২ ভাঙার পাপে তারেক রহমান আমৃত্যু অনিরাপদ, এসএসএফ তাকে জনবিচ্ছিন্ন করবে’: সাংবাদিক ফজলুল বারী বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলের চাপ ভারত থেকে শেখ হাসিনা–কামালকে ফেরত আনা অসম্ভব—৬০০ কোটি টাকার গোপন চুক্তি ব্যর্থ শেখ হাসিনার নৈতিক অবস্থানকে সম্মান: ‘আস্থাহীন’ ট্রাইব্যুনালে লড়বেন না জেড আই খান পান্না বঙ্গবন্ধুর পরিবারকে ভয় পায় বলেই ক্যাঙ্গারু কোর্টে রায়: জয় কুড়িগ্রামে নবনিযুক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বিকে অভিনন্দনঃ টাঙ্গাইলে জেলহাজতে আ.লীগ নেতার মৃত্যু: বিনা চিকিৎসায় ‘পরিকল্পিত হত্যা’র অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চাঁদাবাজদের বিরুদ্ধে রৌফাবাদ ৪৩ নং ওয়ার্ড বিএনপি’র বিশাল মিছিল

Reporter Name

ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগঃ

গত ১লা নভেম্বর রোজ শুক্রবার চট্টগ্রাম রৌফাবাদ ৪৩ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে পলাতক খুনি হাসিনার দোসর, চাঁদাবাজ,দখলবাজ,আওয়ামী লীগ ছাত্রলীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে ৪৩ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম আনসারীর নেতৃত্বে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়।উক্ত মিছিলটি পাহাড়িকা আবাসিক ৩ নং রোড থেকে শুরু হয়ে রৌফাবাদ,অক্সিজেন হাটহাজারী রোড হয়ে পুনরায় পাহাড়িকা আবাসিক ৮ নং রোড চত্বরে এসে বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে শেষ হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৪৩ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক সেলিম আনসারী বক্তব্যে বলেন সকল কে দলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম রাসেল তিনি বলেন তারেক জিয়ার নেতৃত্বে সবাইকে এক হয়ে কাজ করতে হবে এবং আওয়ামী লীগের দোসরা এখনো বাংলাদেশে অবস্থান করছে তাদেরকে প্রতিহিত করার আহ্বান জানান। বক্তব্য রাখেন ওয়াড বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম তিনি বলেন ছাত্রলীগের কোন চাঁদাবাজি চলবে না চাঁদাবাজি করতে আসলে সবাইকে একসাথে হয়ে প্রতিরোধ করার আহ্বান জানান।

বক্তব্য রাখেন রূপবান ইউনিট বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক,মোঃ সোলায়মান, রুহুল আমিন তিনি বলেন আওয়া মী লীগের কোন সন্ত্রাসী মাথাধারা দিয়ে উঠলে সর্বোচ্চ চেষ্টা করে রুখে দাঁড়াতে হবে।শাহ হোসেন আনসারী, সদস্য, ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র গন শিক্ষা বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, আব্দুল খালেক, মোহাম্মদ জামিল,জসিম তালুকদার, রেজাউল করিম, আশরাফ কন্ডাক্টার,রহমত আলী, মোহাম্মদ নাসিম, মোহাম্মদ রফিক, মোহাম্মদ সামসাদ,মোঃ শাহ আলম, মোহাম্মদ আজিজ রায়হান,মোহাম্মদ শাকিল,প্রমক, এবং হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন,



Our Like Page
Developed by: BD IT HOST