June 13, 2026, 6:46 pm
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চাঁদাবাজির অভিযোগে তারাব পৌর বিএনপির সেক্রেটারী পিন্টু গ্রেপ্তার

Reporter Name

নিজস্ব প্রতিবেদক”

রূপগঞ্জে সরকারি প্রকল্পের বালু লুট ও ফ্যাক্টরীর মালিকের কাছে ২০ লক্ষ টাকা চাঁদাদাবির অভিযোগে তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টুকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গতকাল ১৫ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় আলী আহম্মদ বাদী হয়ে হাফিজুর রহমান পিন্টু (৫৬), গর্ন্ধবপুর গ্রামের বাসিন্দা আদনান শামীম (২৫), ছলিম মিয়া (৪৮), আলম হোসেন (৩৮), সুমন মিয়াকে (৩২) আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে,মেঘনা নদী থেকে রাজধানী তে পানি সরবরাহের জন্য গন্ধর্বপুর এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের কাজ চলছে। কাঞ্চন নলপাথর এলাকা থেকে প্রকল্পের জন্য বালু নিয়ে আসা হয়। গত ২৩ সেপ্টেম্বর নলপাথর থেকে দুটি ট্রাক ভর্তি করে বালু নিয়ে আসার সময় হাফিজুর রহমান লোকজন নিয়ে দুই ট্রাক বালু লুট করেন।

যার মূল্য ২৭ হাজার টাকা পরে বালুগুলো নিজের জায়গায় নামিয়ে রেখে ট্রাকগুলো ছেড়ে দেন। এ বিষয়ে জানাজানি হলে ট্রাকচালক ও প্রকল্পের বড় ধরনের ক্ষতি হবে বলে হুমকি দেন।

পরে ট্রাকচালকেরা এসে প্রকল্পের ক্যাম্প ইনচার্জকে বিষয়টি জানান। পরে তিনি থানায় অভিযোগ করেন। অভিযোগের বিষয়ে সেনাবাহিনীকে জানানো হলে হাফিজুরকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া পুলিশ জানায়,তারাব পৌরসভার নোয়াগাঁও এলাকার নির্মাণাধীন আন্নি টেক্সটাইল মিলের মালিক আলি আহম্মদের কাছে হাফিজুর রহমান পিন্টুসহ তার সহযোগিরা বিশ লাখ টাকা চাঁদা দাবি করে । দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় ১৪/১৫ সদস্যের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে টেক্সটাইল মিলে হামলা চালিয়ে ভাংচুর করে। হামলাকারীরা মিল মালিক আলী আহম্মদকে বেদম প্রহার করে। এ ঘটনায় মিলের ৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়।

একপর্যায়ে আলী আহম্মদের ডাকচিৎকারে মিলের প্রহরী ও আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৩ সেপ্টেম্বর গন্ধর্বপুর ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের ক্যাম্প ইনচার্জ আকন্দ রিয়াদ মোর্শেদ থানায় একটি লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সেনাবাহিনীর সদস্যরা হাফিজুরকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেন। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST