November 9, 2026, 5:41 am
শিরোনামঃ
শাহজাদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: এমপি ওয়াহাব আকন্দ নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) সম্মিলিতভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান ময়মনসিংহ জেলা প্রশাসকের এসআরইউর বিশেষ অভিযানে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬ শাহজালালে ভেপসহ ৩২ লাখ টাকার পণ্য আটক মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ ৭ নভেম্বর উপলক্ষে ময়মনসিংহ মহানগর বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রায় মৎস্য জীবীদল রাজধানীর দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর নিউ গিনি প্রপার্টিজের ভেতরে ভাঙচুর ও মারামারি: গ্রেফতার ১৪ মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর সাত রাস্তা এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-মোঃ সিরাজ তালুকদার, মোঃ জাহাঙ্গীর ও শামীম হাসান।তেজগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মোবারক হোসেন ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এজাহারের বরাত দিয়ে ওসি জানান, বাদীর ছেলেকে উচ্চ শিক্ষার জন্য জাপানে পাঠানোর কথা বলে প্রথমে ১৬ লক্ষ পরে আরো ১০ লক্ষ টাকা নেয়। পরবর্তী সময়ে সেই টাকা চাইতে গেলে ৯২ লক্ষ টাকা চাঁদা দাবী করে। তা দিতে অস্বীকার করলে বাড়ি লিখে দিতে বলে।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.) গ্রেফতারকৃত তিনজনসহ অজ্ঞাতনামা কয়েকজন বাদীর স্বামীকে জোরপূর্বক অজ্ঞাত স্থানে নেওয়ার চেষ্টাকালে সেনাবাহিনীর টহল টিমের সহায়তায় সাত রাস্তা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বাদীর অভিযোগের প্রেক্ষিতে তেজগাঁও থানায় মামলা রুজু করা হয়েছে বলে যোগ করেন ওসি মোবারক হোসেন।



Our Like Page
Developed by: BD IT HOST