November 8, 2026, 1:19 pm
শিরোনামঃ
নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী আবু লালকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) সম্মিলিতভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান ময়মনসিংহ জেলা প্রশাসকের এসআরইউর বিশেষ অভিযানে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬ শাহজালালে ভেপসহ ৩২ লাখ টাকার পণ্য আটক মধুপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ ৭ নভেম্বর উপলক্ষে ময়মনসিংহ মহানগর বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রায় মৎস্য জীবীদল রাজধানীর দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর নিউ গিনি প্রপার্টিজের ভেতরে ভাঙচুর ও মারামারি: গ্রেফতার ১৪ মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন গৃহহীন মানুষের স্থায়ী ঠিকানা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়-ফজলুল হক
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

এসআরইউর বিশেষ অভিযানে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬

Reporter Name

প্রথম বাংলা : ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।

গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ মোস্তাকিন (২০) ২। মাসুদ রানা (২৬) ৩। মোঃ রফিকুল ইসলাম পিন্টু (৩৯) ৪। শাহ পরান (৪৭) ৫। মোঃ মামুন হোসেন (২৩) ও ৬। জয় (২৬)।

এসআরইউ সূত্রে জানা যায়, গত ৭ ও ৮ নভেম্বর ২০২৬ তারিখে এসআরইউর সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ, ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের পৃথক ছিনতাইবিরোধী অভিযানে রাজধানীর মতিঝিল, পল্টন, তেজগাঁও ও দারুসসালাম থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুজনের কাছ থেকে মোট ৫৫ গ্রাম গাঁজা এবং অপর একজনের কাছ থেকে ছিনতাই হওয়া তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST