July 15, 2026, 5:01 am
শিরোনামঃ
ভালুকার বনলতা আদর্শ গ্রামে সরকারি জমি কেনাবেচা ও রুম ভাড়া দেওয়ার অভিযোগ ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ ময়মনসিংহে এনএসআই এর তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান : বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও মদের বোতল জব্দ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক ড. লতিফুল ইসলাম রাজারহাটে রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১; আটক ১১ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা ১০১ যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত বাসস লক্ষীপুরে দিন দুপুরে দোকানে চুরি, গণধোলাই দিয়ে চোরকে পুলিশে সোপর্দ ইনসানিয়াত বিপ্লব,বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে বন্যায় কবলিত মানুষদের ত্রান সামগ্রী বিতরণ”
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চাঁদা না দেয়ায় ইউপি সদস্যের নেতৃত্বে সীমানা প্রাচীর ভাঙার অভিযোগ

Reporter Name

মোহাম্মদ ওমরফারুক চন্দনাইশ চট্টগ্রাম

চাঁদা না দেওয়ায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৮নং হাশিমপুর ইউনিয়নের প্রবাসী পরিবারের সীমানা প্রাচীর ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্যের বিরুদ্ধে।

বুধবার ( ৭ সেপ্টেম্বর) ভোরে ইউপি সদস্য তার বাহিনী নিয়ে এ ভাংচুর চালায় বলে একই দিনে চন্দনাইশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রবাসী পরিবারের সন্তান নাজমুল ইসলাম (ফাহিম)।

অভিযোগ সূত্রে জানাযায়, বাদীর পরিবার দীর্ঘদিন পূর্বে ইউপি সদস্য গোলাম নবী চৌধুরীর বাড়ির পাশে জায়গা ক্রয় করে, দলিলে তিনি স্বাক্ষী হিসেবে স্বাক্ষর করেন, পরে লোভ লালসার বশবর্তী হয়ে ২০১৯ সালে উক্ত জায়গা দখলের উদ্দেশ্যে সীমানা প্রাচীর ভেঙে দেন।

পরবর্তীতে ভুল হয়েছে মর্মে ক্ষতিপূরণ দিবে বলে মীমাংসা করেন। চলতি মাসের ১ তারিখ উক্ত ইউপি সদস্য দুবাইয়ে বসবাসরত জমির মালিকের নিকট মুঠোফোনে চাঁদাদাবি করে, চাঁদা না পেয়ে সীমানা প্রাচীর ভেঙে দেন।

এ ব্যাপারে অভিযোগের তদন্ত কর্মকর্তা এস আই হাসান উদ্দিন জানান উক্ত ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে সরেজমিনে গিয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।



Our Like Page
Developed by: BD IT HOST