September 1, 2026, 9:29 pm
শিরোনামঃ
চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চোখ খুলে তাকালেই দেশের সর্বত্র উন্নয়ন চোখে পড়ে- কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক

Reporter Name

আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন,চোখ খুলে তাকালেই দেশের সর্বত্র অভূতপুর্ব উন্নয়ন চোখে পড়ে। প্রত্যন্ত অঞ্চলের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে, গ্রামের দুর্গম রাস্তাও সব পাকা হয়ে গেছে। দেশের সার্বিক উন্নয়নের মাধ্যমে প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশকে সম্মান ও মর্যাদায় পৃথিবীতে অনন্য উচ্চতায় তুলেছেন।এই উন্নয়নের বাংলাদেশকে আজ সারা পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে তাই, আগামী জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে দেশের এই উন্নয়ন অগ্রযাত্রাকে আরো সামনের দিকে এগিয়ে নিতে হবে।শনিবার বিকালে টাঙ্গাইলের মধুপুরের মহিষমারা ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন,যুবসমাজকে অবক্ষয় থেকে রক্ষা করে দক্ষ মানবসম্পদ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে তরুণদেরকে খেলাধুলায় আরো উৎসাহিত করতে হবে ও সুস্থ বিনোদন তাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে।মহিষমারা ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি উদ্বো ধন করেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহা জ মোঃ ছরোয়ার আলম খান আবু।মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহি উদ্দিন এর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী খেলায় উপস্হিত ছিলেন উপজেলা আওয়া মী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি,মধুপুর পৌরসভার মেয়র আলহাজ মো. সিদ্দিক হোসেন খান,

আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট ইয়াকুব আলী, সহ সভাপতি মীর ফরহাদুল আলম মনি,সাংগঠনিক সম্পাদ ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাদিকুল ইসলাম, আলোক হেলথ কেয়ার ও ফাউন্ডেশন হাসপাতাল এর ব্যাবস্হাপনা পরিচালক মো. লোকমান হোসেন,সহ আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।উক্ত খেলায় গোপাপুর মরহুম ফরহাদ হোসেন স্মৃতি ফুটবল একাডেমীকে দুই এক গোলে হারিয়ে ময়মনসিংহের ফুলবাড়ীয়ার কেশরগন্জ কেএনবিএস যুব স্পোর্টিং একা ডেমী বিজয় অর্জন করেন।



Our Like Page
Developed by: BD IT HOST