September 10, 2026, 8:26 am
শিরোনামঃ
শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চৌমুহনী পুলিশ ফাঁড়ির অভিযানে ০২ কেজি গাঁজা ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক গ্রেফতার-০১.

Reporter Name

নিজস্ব প্রতিবেদক”

POLICE MEDIA CELL NOAKHALI
[02 MARCH 2025]

অদ্য মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক মহোদয়ের প্রয়োজনীয় দিক নির্দেশনায় এবং জনাব লিটন দেওয়ান, অফিসার ইনচার্জ, বেগমগঞ্জ মডেল থানা, নোয়াখালী এর সার্বিক তত্ত্বাবধানে বেগমগঞ্জ মডেল থানাধীন চৌমুহনী পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব খোকন চন্দ্র ঘোষ এর নেতৃত্তে এসআই (নিরস্ত্র) জসিম আল মামুন, এসআই (নিরস্ত্র) মামুনুর রশিদ,

এএসআই (নিরস্ত্র) মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ০২/০৩/২০২৫খ্রিঃ তারিখ ০২.১৫ ঘটিকার সময় বেগমগঞ্জ থানাধীন মধ্য করিমপুর, ৪নং ওয়ার্ড, ইন্তু সর্দার এর বাড়ির সামনে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ মর্তুজা @ ফকরুল ইসলাম (৩৫), পিতা-মোঃ গোলাম মোস্তফা, মাতা-তাজ নাহার, সাং-মধ্য করিমপুর, আদর্শ রোড (হাজী ইন্তু মিয়া সর্দার বাড়ী), ৪নং ওয়ার্ড, চৌমুহনী পৌরসভা, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালীকে আটক করেন।

এসময় পুলিশ ০২ কেজি গাঁজা, ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়লব্ধ নগদ ৫,১৭০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করে। উক্ত ঘটনায় এসআই (নিরস্ত্র) জসিম আল মামুন এর দায়েরকৃত এজাহারের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানার মামলা নং-৩, তারিখ-০২/০৩/২০২৫খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি ১০(ক)/৩৬(১) সারণি ১৯(ক)/২৬/৪১ রুজু করে গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারী পরোয়ানা তামিল ও নিয়মিত মামলার আসামী গ্রেফতারসহ মাদক ও অস্ত্র উদ্ধার সংক্রান্তে অভিযান অব্যাহত আছে।



Our Like Page
Developed by: BD IT HOST