December 5, 2025, 11:03 am
শিরোনামঃ
ময়মনসিংহ সিটি করপোরেশনের”স্বাস্থ্য খাতে ১৫ কোটি টাকা লুটপাট লালমাইয়ে মরিয়মের অবুঝ ২ সন্তানসহ জোরপূর্বক তালা দিয়ে ঘর ছাড়া করলেন শশুর ও ভাসুর গ্রামীণ ব্যাংক ভবনের ১১ হাজার বর্গফুট জায়গা মাত্র ৮৩ টাকা মাসিক ভাড়ায় ব্যবহারের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে ‘ধানমন্ডি ৩২ ভাঙার পাপে তারেক রহমান আমৃত্যু অনিরাপদ, এসএসএফ তাকে জনবিচ্ছিন্ন করবে’: সাংবাদিক ফজলুল বারী বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলের চাপ ভারত থেকে শেখ হাসিনা–কামালকে ফেরত আনা অসম্ভব—৬০০ কোটি টাকার গোপন চুক্তি ব্যর্থ শেখ হাসিনার নৈতিক অবস্থানকে সম্মান: ‘আস্থাহীন’ ট্রাইব্যুনালে লড়বেন না জেড আই খান পান্না বঙ্গবন্ধুর পরিবারকে ভয় পায় বলেই ক্যাঙ্গারু কোর্টে রায়: জয় কুড়িগ্রামে নবনিযুক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বিকে অভিনন্দনঃ টাঙ্গাইলে জেলহাজতে আ.লীগ নেতার মৃত্যু: বিনা চিকিৎসায় ‘পরিকল্পিত হত্যা’র অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ছিনতাই হওয়া পিকআপ গাড়ী উদ্ধার; দেশীয় অস্ত্রসহ পেশাদার ছিনতাইকারী ইয়াসিন গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর তেজগাঁও থানা এলাকা থেকে ছিনতাই হওয়া একটি পিকআপ গাড়ী মতিঝিল এলাকা থেকে উদ্ধারসহ ঘটনায় জড়িত এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করে ছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।গ্রেফতারকৃতের নাম- মোঃ ইয়াসিন (২৬)। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ছিনতাই হওয়া একটি পিকআপ গাড়ী, একটি ধারালো দা, দুটি লোহার রড উদ্ধার করা হয়।

সোমবার (০৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০৩:৩০ ঘটিকায় মতিঝিল থানার আরামবাগ ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে ছিনতাইকারী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল থানা পুলিশের সহায়তায় তেজগাঁও থানা পুলিশ আরামবাগ এলাকা থেকে ইয়াসিনকে গ্রেফতার করে এবং ছিনতাই হওয়া একটি পিকআপ উদ্ধার করে।

থানা সূত্র আরো জানায়,গ্রেফতারকৃত ইয়াসিন একজন পেশাদা ছিনতাইকারী। তার বিরুদ্ধে ডিএমপির তেজগাঁও ও পল্টন থানা য় ছিনতাই ও ডাকাতির চেষ্টার অপরাধে দুটি মামলা রয়েছে। উদ্ধারকৃত পিকআপ গাড়ী ছিনতাইয়ে নিজের সংশ্লিষ্টতার কথা ইয়াসিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST