March 12, 2026, 7:43 pm
শিরোনামঃ
ময়মনসিংহে তরুণী ধর্ষণ: ৪ ঘন্টায় ড্রাইভার শামীম গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ ময়মনসিংহ জেলায় পুলিশ সুপার হিসেবে কামরুল হাসান এর যোগদান আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হবে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার ভালুকায় সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: সভাপতি পদে আলোচনায় রাজপথের লড়াকু ছাত্রনেতা সালেহ মোঃ আদনান নান্দাইলে ভিডব্লিউবি প্রকল্পের ৫০ বস্তা চাল পচে নষ্ট ময়মনসিংহে আইনজীবীর বাসায় দুর্ধর্ষ চুরি নিয়ে গেছে সাড়ে ৩২ লক্ষ টাকার সম্পদ স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জননিরাপত্তায় ডিএমপি কর্তৃক ১৩৩৪টি টহল টিম ও ১৪২টি চেকপোস্ট পরিচালনা; গ্রেফতার ৩৯৩, মামলা ১১৬

Reporter Name

প্রথম বাংলা – জননিরাপত্তা বিধান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে মহানগরীতে চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ মার্চ) ও শুক্রবার (২১ মার্চ) দুইদিনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ডিএমপির ১৩৩৪টি টহল টিম দায়িত্ব পালন করে। তন্মধ্যে রাতে ৬৮০টি ও দিনে ৬৫৪টি টিম দায়িত্ব পালন করে। টহল টিমগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল টিম ৯৫৮টি, ফুট পেট্রোল টিম ১৪৬টি ও হোন্ডা পেট্রোল টিম ২৩০টি। এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক ১৪২টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়।

গত দুইদিনে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩৯৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ৩৩ জন ডাকাত, ২২ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চার জন চাঁদাবাজ, ১৮ জন চোর, ৫৫ জন মাদক কারবারি, ৭৩ জন পরোয়ানাভূক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী।

অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত ১০ রাউন্ড পিস্তলের গুলি, একটি চাপাতি, দুটি চাকু, একটি রামদা, একটি তলোয়ার, একটি কাটার, একটি ক্যারিং ব্যাগ, ২১টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, দুটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার ও নগদ পাঁচ লক্ষ ৬২ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে সাত কেজি ২৯০ গ্রাম গাঁজা, ৭৪৯ পিস ইয়াবা, ২০ গ্রাম হেরোইন, ছয় বোতল ফেন্সিডিল, সাত বোতল বিদেশি মদ, সাত ক্যান বিয়ার ও ১৬টি মদের খালি বোতল।

গত দুইদিনে ডিএমপির বিভিন্ন থানায় ১১৬টি মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঢাকা মহানগরবাসীর সার্বিক নিরাপত্তা ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।



Our Like Page
Developed by: BD IT HOST