May 15, 2026, 8:31 am
শিরোনামঃ
ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ বর্তমান সরকার দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী গুদামে ধান বিক্রির আবেদন “অ্যাপস” জটিলতা বিপাকে কৃষকরা ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় রেমিট্যান্স উৎসবের পুরস্কার বিজয়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনার মামলায় নেত্রকোনা খাদ্য বিভাগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ (২) মৃত্যুর মিছিলে আবারো শোকের ছায়া সুনতি বাঁশি মামলার তদন্তে সত্যতা ছাড়া কোনো” সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জয় বাংলা’ স্লোগান কারও দলের নয় : কাদের সিদ্দিকী

Reporter Name

জয় বাংলা’ স্লোগান কারও দলের নয় : কাদের সিদ্দিকী

কালবেলা প্রতিবেদক:

টাঙ্গাইলের বাসাইলে কৃষক শ্রমিক জনতা লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেনX

টাঙ্গাইলের বাসাইলে কৃষক শ্রমিক জনতা লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় গ্রেপ্তার বরণ করতে হয়, এরআগেই আমার মৃত্যু হওয়া ভালো ছিল। কারণ ‘জয় বাংলা’ স্লোগান কারও দলের নয়। আমাদের অনেকের ভুলত্রুটি নিশ্চয়ই আছে, কিন্তু স্বাধীনতার কোনও ভুলত্রুটি নেই।’

শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, জয় বাংলার কোনো ভুলত্রুটি নেই। স্বাধীনতার নেতা বঙ্গবন্ধুর কোনো ভুলত্রুটি নেই। বঙ্গবন্ধু, জিয়াউর রহমান ও আমাকে অস্বীকার করলে স্বাধীনতাই বেহাত হবে।

কাদের সিদ্দিকী আরও বলেন, ‘রাষ্ট্রপতির ইফতার মাহফিলে আমাকে সম্মানিত করা হয়েছে। রাষ্ট্রপতি নিজে এসে আমাকে তার টেবিলে নিয়ে বসিয়েছিলেন। আমি এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ’র চেয়ে শ্রেষ্ঠ বিচারক আর কেউ নেই। আমি এটা বিশ্বাস করে এ পর্যন্ত এসেছি। বাকি সময় বিশ্বাস করেই যাব। সম্মান দেওয়া আর সম্মান নেওয়ার মালিক আল্লাহ।’

তিনি বলেন, ‘অনেকের সঙ্গে আমার মিলে না। এ দেশে স্বাধীনতা যুদ্ধে আমাদের সবার অবদান আছে, রক্ত আছে, ঘাম আছে।’

বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম আল মনছুর, সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন সজিব, বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান প্রমুখ।

টাঙ্গাইলকৃষক শ্রমিক জনতা লীগজয় বাংলা স্লোগান
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন



Our Like Page
Developed by: BD IT HOST