February 8, 2026, 8:24 am
শিরোনামঃ
ফুলবাড়িয়া খাদ্য গুদামে নানা অনিয়ম ও দুর্নীতি ময়মনসিংহে পুলিশের উপর হামলার মামলার আসামিরা প্রক্যশো ঘুরে বেড়ালেও রহস্যজনক কারনে গ্রেফতার হচ্ছে না লক্ষ্মীপুরের দাশেরহাটে বিএনপি নেতার গরু চুরি করে জবাই ও বিক্রির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ভুয়া নারী আইনজীবী আটক এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে জঙ্গি সংযোগের অভিযোগ, তদন্তের দাবি ঢাকায় পাঁচ লাখ রোহিঙ্গা ভোটার নিয়ে বিতর্ক প্রেস বিজ্ঞপ্তি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ তারিখে হেভিওয়েট মাপা হবে:আব্দুল্লাহ আল ফারুকের হাতে দাঁড়িপাল্লা তুলে দিয়ে জামায়াত আমীর বিএনপি ঋণখেলাপীদের মনোনয়ন দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে: আব্দুল্লাহ আল ফারুক ৩ ফেব্রুয়ারি সচিবালয় এলাকায় নীরব জোন বাস্তবায়নে সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ 
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জাজিরায় জমি নিয়ে বিরোধ, একই পরিবারের চার জনকে কুপিয়ে জখম

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)

শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের ৪জনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, পালেরচর ইউনিয়নের মোল্লা কান্দি গ্রামের বাসিন্দা ইদ্রিস বেপারী(৫০), তার স্ত্রী রাশিদা বেগম(৪৫) এবং তার দুই সন্তান রিয়ান (১৮) ও ফাতেমা আক্তার (১৫)।

বৃহস্পতিবার (২৫মে) সন্ধ্যা প্রায় ৭ টার সময় উপজেলার পালেরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোল্লা কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইদ্রিস বেপারী বাদী হয়ে জাজিরা থানায় ৭জনের নাম উল্লেখ করে ৫/৭ জনকে অজ্ঞাতসহ ১৪ জনকে আসামী করা হয়েছে।

মামলায় আসামীরা হলেন যথাক্রমে, সিদ্দিক বেপারী(৫৫), তার তিন ছেলে ও এক মেয়ে, রফিক বেপারী(২৫), কালু বেপারী(২০), রুহুল আমিন বেপারী(৩০), লাকী আক্তার(২২)। এছাড়াও সিদ্দিক বেপারীর স্ত্রী পিয়ারা বেগম(৫০) এবং মোস্তফা বেপারী(৩৮)।

জানা যায়,ইদ্রিস বেপারী ও তার বড় ভাই সিদ্দিক বেপারীর সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। তারই জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় সিদ্দিক বেপারী ও তার পরিবারের লোকজন নিয়ে ইদ্রিস বেপারী ও তার পরিবারের উপর হামলা চালায়। এতে ইদ্রিস বেপারী ও তার স্ত্রী সন্তান সহ চারজন গুরুতর আহত হয়।

ইদ্রিস বেপারী বলেন, আমার ভাইয়ের সাথে আমার জমি নিয়ে ঝামেলা চলে আসছিলো। সে চাইলে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তা সমাধান করে দিতে পারতো।কিন্তু সে কোনো বিচার শালিসিতে আসতে চায় নি। গতকাল সন্ধ্যায় আমার ভাই তার পরিবারের লোকজন নিয়ে আমি সহ আমার স্ত্রী সন্তানের উপর আকস্মিক হামলা চালায়। প্রশাসনের কাছে আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের কাছে অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST