May 14, 2026, 10:54 am
শিরোনামঃ
ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ বর্তমান সরকার দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী গুদামে ধান বিক্রির আবেদন “অ্যাপস” জটিলতা বিপাকে কৃষকরা ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় রেমিট্যান্স উৎসবের পুরস্কার বিজয়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনার মামলায় নেত্রকোনা খাদ্য বিভাগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ (২) মৃত্যুর মিছিলে আবারো শোকের ছায়া সুনতি বাঁশি মামলার তদন্তে সত্যতা ছাড়া কোনো” সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জাজিরায় নিজেদের তৈরি করা বিদ্যুতের ফাঁদে প্রান গেল স্বামী ও স্ত্রীর

Reporter Name

স্টাফ রিপোর্টার

শরীয়তপুরের জাজিরায় বণ্যপ্রাণী থেকে ফসল বাঁচানোর জন্য নিজেদের তৈরি বিদ্যুতের ফাঁদে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহত রা হলেন ওই এলাকার ইদ্রিস খাঁ (৬৫) ও তার স্ত্রী শেফালী বেগম (৬০) ২২-০২-২০২৫ইং শনিবার সকালে উপজেলার বালিয়া কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইদ্রিস খাঁ সম্প্রতি তার বাড়ির অদূরে একটি জমিতে ভুট্টা চাষ করেছিলেন। সেই জমির ভুট্টা বণ্যপ্রাণী সজারু থেকে বাঁচানোর জন্য তারের সাহায্যে বিদ্যুত সংযোগ দিয়েছিলেন।

শনিবার সকালে জমিতে দেয়া বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন না করে ইদ্রিস খাঁ ও তার স্ত্রী শেফালী বেগম একসাথে ভুট্টা ক্ষেতে প্রবেশ করেন।

এ সময় নিজেদের তৈরি করা ফাঁদে,ইদ্রিস খাঁ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে গেলে স্ত্রী সেফালী বেগম বাঁচানোর জন্য তাকে স্পর্শ করলে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন একপর্যায়ে দুজনেই ঘটনাস্থলে মারা যায়।

পরবর্তীতে পরিবারের লোকজন তাদেরকে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
এ বিষয়ে



Our Like Page
Developed by: BD IT HOST