July 4, 2026, 9:40 am
শিরোনামঃ
পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জাজিরায় শোক দিবসের ব্যানার লাগাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার ছাত্রলীগ নেতা

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যানার ফেস্টুন লাগানো অবস্থায় জিহান আহমেদ আল-আমিন নামের এক ছাত্রলীগ নেতা কে আতুর দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠছে।রবিবার(১৩আগষ্ট) রাত ১১টার সময় জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

 

আহত জিহান আহমেদ আল-আমিন উপজেলার মূলনা ইউনিয়নের কাউয়াদি গ্রামের আজিজুল বেপারীর ছেলে। এবং তিনি সরকারি বি.কে নগর বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক।

জানা যায়, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শরীয়তপুর-০১ আসনের সাবেক সংসদ সদস্য  বিএম মোজাম্মেল হকের ছবি সম্মিলিত ব্যানার ফেস্টুন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে লাগানো অবস্থায় আরেকটি অটো সামনে এসে থামে।  অটোতে থাকা ১০-১৫ জন স্থানীয় কিশোর গ্যাং তার উপরে দেশীয় অস্ত্র আতুর, লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।এসময় তিনি গুরুতর আহত হন।এবং তার সাথে থাকা অটো ভ্যান চালক তারা মিয়া বেপারী তাকে বাচাতে গিয়ে আহত হন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আল-আমিনের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করেন। এবং আহত অটো ভ্যান চালক তারা মিয়াকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

জাজিরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, উক্ত ঘটনায় জাজিরা থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST