June 24, 2026, 5:29 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জাজিরায় ৪কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)

শরীয়তপুরের জাজিরায় ৪কেজি গাঁজা ও ৪১টি কলকিসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জাজিরা থানা পুলিশ শুক্রবার (২৯সেপ্টেম্বর) রাত ১১ টার সময় উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন, মূলনা ইউনিয়নের জয়সাগর গ্রামের বাসিন্দা মৃত হেলাল উদ্দিন সরদারের ছেলে বাদশা সরদার (৫০) এবং অপরজন হলেন একই ইউনিয়নের চর-লাউখোলা গ্রামের মৃত আলাউদ্দিন মাদবরের ছেলে মোঃ স্বপন মাদবর(৩২)।

 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জাজিরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এস আই রেদওয়ান ও এএস আই বেলাল
সহ জাজিরা থানার একটি চৌকশ টিম মূলনা ইউনিয়নের লাউখোলায় অভিযান চালায়।

অভিযান কালে উপজেলার মূলনা ইউনিয়নের মিরাশা চরপাড়া গ্রামের রাজু বেপারীর কাচারী ঘর থেকে ৪কেজি গাজা ও ৪১ টি কলকি সহ তাদের আটক করে।

 

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোস্তাফিজুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি টিম লাউখোলায় অভিযান চালায় এবং ৪কেজি গাজা ও ৪১ টি কলকিসহ  দুই মাদক ব্যবসায়ীকে  আটক করতে সক্ষম হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এছাড়া আরও কেউ জড়িত থাকলে তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST