November 16, 2026, 8:34 am
শিরোনামঃ
নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন জামালপুর জেলায় বিভিন্ন খাদ্য গুদামে লাখ লাখ টাকার বিনিময়ে পোস্টিং : যায় কার পকেটে? এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর জাতীয় কাউন্সিল’প্রতিষ্ঠাতা মোঃ দুলাল মিয়া চেয়ারম্যান ত্রিশালে বালিপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মনিরুল হক গ্রেপ্তার গুলশান-বনানীতে স্পা ও সীসা লাউঞ্জের আড়ালে নানা অনিয়মের অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত “শহীদ সোলাইমান উদ্দিন জিসান, যিনি বেঁচে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মে ত্রিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতা বাছির গ্রেপ্তার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জামালপুর জেলায় বিভিন্ন খাদ্য গুদামে লাখ লাখ টাকার বিনিময়ে পোস্টিং : যায় কার পকেটে?

Reporter Name

স্টাফ রিপোর্টার : খাদ্য অধিদপ্তরের অধিনে জামালপুর জেলা খাদ্য বিভাগে অনিয়ম ও দুর্নীতি চরম আকার ধারণ করছে।

একটি সুত্রে জানা যায় জেলার বিভিন্ন সরকারি খাদ্য গুদাম এলএসডিতে ২০/৩০ লক্ষ টাকা খরচ করে পোস্টিং নেয় খাদ্য পরিদর্শকরা। পোস্টিং নিয়ে জড়িয়ে পরে নানা অনিয়ম ও দুর্নীতিতে। সংগ্রহ মৌসুমে নিম্ন মানের চাল ও ধান ক্রয়। সরকারি বিভিন্ন কর্মসুচীর চাল ওজনে কম দেওয়া, গুদামের ভালো মানের চাল বিক্রি করে নিম্ন মানের চাল মজুদ করে থাকে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিএলএসডি”রা।

 

জানা যায় সদর পিয়ারপুর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহউদ্দিন নীরব গেল বোরো সংগ্রহ মৌসুমে নিম্ন মানের চাল ও সিন্ডিকেট এর কাছ থেকে সংগ্রহ করে লাখ লাখ টাকা কামিয়ে নিয়েছেন। একই ঘটনা ঘটছে সরিষাবাড়ি, ইসলামপুর, মাদারগঞ্জ বকশিগঞ্জ উপজেলায়। জেলা কর্মকর্তা কমিশন নিয়ে নীরব। কোন ব্যবস্হা না নিয়ে দুর্নীতিতে উৎসাহিত করে এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তাদের।

 

বেশ কয়েকটি এলএসডিতে অভ্যন্তরীন চলাচল কর্মসুচীতে মালের বদলে যায় কাগজ। জামালপুর খাদ্য বিভাগের বিভিন্ন সময় দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশিত হলে সঠিক তদন্ত হয়নি। দেওয়া হয় ধামাচাপা। একজন খাদ্য পরিদর্শক দুইটি খাদ্য গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে চাকুরী করে আলিশান ফ্ল্যাট ও বাড়ী নির্মান করেছে।দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হয়ে তাদের বিলাসী জীবন যাপন অর্থের উৎস কোথায়।

 

অপরদিকে সাবেক এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল মিয়া দুই এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে চাকুরী করে বিশাল ধন সম্পদের মালিক বনে গেছেন। জামালপুর শহরে নির্মান করেছে ছয়তলা আলিশান বাড়ি, নামে বেনামে ব্যাংক ব্যালেস্হ সহায় সম্পদ। বর্তমানে বাবুল মিয়া মাদারগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে খাদ্য পরিদর্শক হিসাবে কর্মরত।

 

বিগত সময় বিভিন্ন পত্রিকায় তার বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামীলীগের সাথে সংশ্লিষ্টতা এবং নেতাদের সাথে ছবি, অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়েছে।

 

কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোন ব্যবস্হা না নিয়ে নিজ জেলায় পোস্টিং দিয়েছে। জানা যায় একটি সংস্থা অনেকের ঞ্জাত আয় বহিভুর্ত সম্পদ অর্জেনের তথ্য উপাত্ত সংগ্রহ করছে।
লোগো : সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST