November 16, 2026, 1:28 am
শিরোনামঃ
এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর জাতীয় কাউন্সিল’প্রতিষ্ঠাতা মোঃ দুলাল মিয়া চেয়ারম্যান ত্রিশালে বালিপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মনিরুল হক গ্রেপ্তার গুলশান-বনানীতে স্পা ও সীসা লাউঞ্জের আড়ালে নানা অনিয়মের অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত “শহীদ সোলাইমান উদ্দিন জিসান, যিনি বেঁচে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মে ত্রিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতা বাছির গ্রেপ্তার সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২০, মামলা ৩৯
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ত্রিশালে বালিপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মনিরুল হক গ্রেপ্তার

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহের ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় বালিপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ মনিরুল হক ওরফে মনিরকে (৫২) গ্রেপ্তার করেছে ত্রিশাল থানা পুলিশ।

রোববার (১৫ নভেম্বর ২০২৬) গভীর রাতে ত্রিশালের বালিপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ৯ নম্বর বালিপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এবং বিয়ারা গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ গণমাধ্যমকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মনিরুল হককে গ্রেপ্তার করা হয়েছে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে ত্রিশাল থানা পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST