November 6, 2026, 2:15 pm
শিরোনামঃ
ওএমএস কালোবাজারির হোতা : সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ! জামালপুর জেলার এলএসডি গুলোতে নিম্ন মানের খাদ্য শষ্য মওজুদের অভিযোগ ওএমএস কালোবাজারির হোতা : সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জামালপুর জেলার এলএসডি গুলোতে নিম্ন মানের খাদ্য শষ্য মওজুদের অভিযোগ

Reporter Name

স্টাফ রিপোর্টার : জামালপুর জেলায় সদ্য বদলি হওয়া জেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে গেল বোরো সংগ্রহ মৌসুমে দায়িত্ব পালনে তার বিরুদ্ধে নানা অনিয়ম এবং দুর্নীতি’র গুরুতর অভিযোগ রয়েছে। অভিযোগে জানা যায় যে, সদ্য সমাপ্ত চলতি ২০২৬ ইং বোরো ধান-চাল সংগ্রহ মৌসুমে জেলা ব্যাপী খাদ্য গুদামে নিম্নমানের চাল সংগ্রহ এবং সরিষাবাড়ী উপজেলায় ভুয়া ও অস্তিত্ববিহীন রাইস মিলের বিপরীতে অর্থের বিনিময়ে বরাদ্দ প্রদান।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে কাবিখা, টি.আর, জি.আর, ভি.জি.এফ বরাদ্দের চাউল উপজেলা ভিত্তিক প্রকল্পের বিপরীতে বরাদ্দ চাউল গমের ডি/ও, এ্যাডজাস্টমেন্ট সংগ্রহের কাজ দেখানো হয়েছে। সূত্র জানান যে, সদ্য সমাপ্ত ২০২৬ ইং অর্থ বছরের সরকারের বোরো ধান-চাল সংগ্রহে জামালপুর জেলায় উল্লেখিত উপজেলা সমূহের এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে নানা জালজালিয়াতি,
অনিয়ম ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে।

এসব অভিযোগের মধ্যে রয়েছে কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহ না করে সিন্ডিকেটদের নিকট থেকে সংগ্রহ করা হয়। বর্তমান মওজুত চালের মান-অত্যান্ত নিম্ন মানের সংগ্রহের প্রতিটি মজুদ খামালের ভিতরে ডিজিটাল টেনসিল যাচাই করলেই এই সত্যতা প্রমাণ পাওয়া যাবে। যা জেলার বিদায়ী খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামানের গোচেরেই হয়েছে।

উল্লেখিত নিম্নে খাদ্য গুদামে খামাল শতভাগ যাচাই করলে ই পুরাতন ও নিম্ন মানের চাউলের অস্তিত্ব মিলবে। যেমন, বকশীগঞ্জ উপজেলায় খাদ্য গুদামে,সরিষাবাড়ী উপজেলায় খাদ্য গুদাম, দেওয়ানগঞ্জ উপজেলায় খাদ্য গুদামে, সদর উপজেলার পিয়ারপুর খাদ্য গুদামে, ইসলামপুর উপজেলায় খাদ্য গুদামে নিম্ন মানের খাদ্য শষ্য খামালের ভিতর রাখা হয়েছে।

 

এছাড়াও সদ্য সমাপ্ত চলতি বোরো ধান-চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা পূরণ করা হয়েছে এ সময়ে সরিষাবাড়ী উপজেলায় ধান ১০৮৫ মে:টন, চাউল, মাদারগঞ্জ উপজেলায় ধান ১১৭৬ মেঃটন, চাউল ১০২৯ মে:টন, ১০৫৫ মেঃটন বকশিগঞ্জ উপজেলায় ধান ১০৭১ মেঃটন চাউল ১০১১ মে:টন, দেওয়ানগঞ্জ উপজেলায় ধান ৮৪৫ মেঃটন চাউল ২৬২০ মে:টন, পিয়ারপুর সদর চাউল ৪৭১৭ মেঃটন ও ইসলামপুর উপজেলায় ধান ১৬৮০ মেঃটন চাউল ৭৭৬৪ মেঃটন সংগ্রহ করা হয়। বর্তমান মওজুত চালের মধ্যে প্রতিগুদামে খামালের মধ্যে নিম্ন মানের চাল রয়েছে বলে বিভিন্ন সূত্র দাবী করেছেন।

এ ব্যাপারে খাদ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।
সুষ্ঠু তদন্ত হলে বেড়িয়ে আসবে অনিয়ম ও দুর্নীতি।
ছবি : সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST