September 12, 2026, 7:51 am
শিরোনামঃ
কেরানীগঞ্জের বামনশুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা মিরপুর প্রেসক্লাবের বর্ণাঢ্য নৌকা ভ্রমণ ও পিকনিক নৌযাত্রা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণে কমিটির সম্পাদক ও তার ঘনিষ্ট ভাড়াটের যোগসাজশে আহসান উল্লাহ কাচারী মসজিদের আয়ের উৎস্য নিয়ে বানিজ্য চলছে টাংগাইল সহ দেশের বিভিন্ন জেলায়,সরকারি ধান-চাল কেনায় অনিয়ম বঞ্চিত কৃষক, লাভবান অসাধু চক্র শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে…
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঝালকাঠিতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নতুন পোষাক বিতরণ

Reporter Name

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নতুন শাড়ি, লুঙ্গি ও জামা বিতরণ করা হয়েছে। ঝালকাঠি সদর উপজেলার কির্ত্তীপাশা ইউনিয়নের খোর্দবহর গ্রামের সপ্তগ্রাম সম্মিলনী রাধা গোবিন্দ মন্দির ও দুর্গা মন্দির প্রাঙ্গনে রক্তকনিকা ফাউন্ডেশন এর আয়োজন করে।

সোমবার (৩অক্টোবর) সকাল ১১টায় অসহায়, দুস্থ ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বী বৃদ্ধ নারীদের শাড়ি, পুরুষদের লুঙ্গি ও শিশুদের জামা প্রদান করা হয়েছে।

এঅনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রক্ত কনিকা ফাউন্ডেশনের উপদেষ্টা, যুবলীগ নেতা ও সমাজসেবক ছবির হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া অমৃতবালা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক সুরেশ সমদ্দার, মন্দির কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন ব্যাপারী, রাধা গোবিন্দ মন্দির কমিটির সভাপতি সুজন ব্যাপারী।

রক্তকনিকা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি আশিক লিটনের সভাপতিত্বে উপদেষ্টা সাংবাদিক আতিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি লুৎফুন্নাহার ঐশি, সাধারন সম্পাদক আবিয়ান হাসান।

এসময় শতাধিক লোকজনকে শাড়ি, লুঙ্গি ও জামা দেয়া হয়। স্থানীয় জনসাধারণ স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে সার্বিক সহযোগিতা করেন।



Our Like Page
Developed by: BD IT HOST