August 27, 2026, 1:24 am
শিরোনামঃ
মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন দর্শন আমাদের প্রত্যেকের জন্য অনুসরণীয় : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জামালপুরে মিমি হত্যার রহস্য উদঘাটনের দাবি পিবিআইর : একটি মহল বাড়ীর মালিককে নিয়ে অপপ্রচার বিএনপি’র ক্ষমতা অপব্যবহার করে ধর্মীয় লেবাস সন্ত্রাসী শ্রমিক নেতা আক্তার মেম্বারে প্রত্যাবর্তন: আতঙ্কে মান্দারী ইউনিয়নের জনগণের দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা (সিএমপি)র সকল থানার নিরাপত্তার মধ্য দিয়ে জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা: সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অভিযানে গ্রেফতার দুই প্রিয় জনগণ করবো না এই ভুল যার কারণে দিতে হবে পাঁচ বছর মাশুল উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঝালকাঠিতে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

Reporter Name

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে রাবিনা আক্তার (১৩) নামে ৭ম শ্রেনীতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ।শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজে লার শুক্তাগড় ইউনিয়নের কাঠিপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রাবিনা ওই গ্রামের মনজু খানের মেয়ে ও রাজাপুর পাইলট সরকারি বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়,নিহত রাবিনা আক্তারের মা সাবানা বেগম রাবিনা’কে তাদের দ্বিতল কাঠের ঘরের মাচা থেকে লাকড়ি আনতে বলে সে ঘরের বাহিরে যায়। কিছুক্ষ ণ পরে সাবানা বেগম ঘরে এসে রাবিনাকে ডাক দিলে কো ন সারা না পেয়ে ঘরের মাচায় উঠে। সেখানে ঘরের আড়াঁ র সাথে রাবিনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার দেয়।এ সময় নিহতের স্বজন ও প্রতিবেশীসহ স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাবিনাকে মৃত ঘোষণা করে। তবে রাবিনা নিজেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে কিনা নাকি অন্যকোন ভাবে তার মৃত্যু হয়েছে এমূহুূর্তে সে বিষয়ে কিছুই বলতে পারছেনা তার মা বা পরিবারের সদস্যরা।

রাজাপুর থানার এস আই সঞ্জীব কুমার পাহলান জানান, নিহত রাবিনার মরদেহ পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। মরদেহ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এ বিষয়ে রাজাপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST