October 18, 2026, 3:30 am
শিরোনামঃ
সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : আইজিপি ২০ লাখ টাকার বালু ৫ লাখে নিলাম”চকরিয়ার খুটাখালী তে জব্দ বালুর নিলাম নিয়ে বিতর্ক শাহজাদপুর উপজেলা ৯২ টি দুর্গাপূজার মন্ডপে আনসার মোতায়ন শাহজাদপুরে আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০ খাদ্য মন্ত্রণালয়ের ৬,৬৫৩ শূন্য পদ পূরণের সুপারিশ গুজব ও বিশৃঙ্খলা রোধে জরুরী ঐক্যবদ্ধ প্রতিরোধ : আনসার-ভিডিপি মহাপরিচালক বিভিন্ন জেলা ও উপজেলা খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ : পোস্টিং পেতে খরচ করতে হয় লাখ লাখ টাকা গুলি করে সাংবাদিককে হত্যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘সিনিয়র সচিব’ হলেন মোঃ কামরুজ্জামান চৌধুরী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন দর্শন আমাদের প্রত্যেকের জন্য অনুসরণীয় : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি

Reporter Name

সেলিম মিয়া : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে পবিত্র মাহে রবিউল আওয়াল উপলক্ষ্যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এঁর জীবন ও আদর্শ শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল বুধবার (২৬ আগস্ট, ২০২৬ খ্রি.) অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে মহানবী (সা:) এঁর সীরাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ইত্তেফাকুল উলামার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে দোয়া পরিচালনা করেন আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী, মোহতামিম, জামিয়া আরাবিয়া মাখজানুল উলুম, ময়মনসিংহ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা । এসময় ডিআইজি তাঁর বক্তব্য বলেন- মহানবী হযরত মুহাম্মদ (সা:) হলেন বিশ্ববাসীর জন্য রহমতস্বরূপ ও মানবজাতির সর্বশ্রেষ্ঠ আদর্শ। তাঁর দেখানো সৎ, ন্যায়পরায়ণ ও ক্ষমাশীল জীবনের পথ অনুসরণ করেই অর্জিত হয় ইহকাল ও পরকালের সাফল্য। ​ মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন দর্শন আমাদের প্রত্যেকের জন্য অনুসরণীয়।

মোঃ রুকুনোজ্জামান রোকন, প্রশাসক, ময়মনসিংহ সিটি কর্পোরেশন সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম হুমায়ুন কবির সরকার, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ; মো: সাইফুর রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ; মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার, ময়মনসিংহ খালিদ সাইফুল্লা সাদী, সভাপতি, ইত্তেফাকুল উলামা কেন্দ্রীয় কমিটি; মাওলানা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক, ইত্তেফাকুল উলামা কেন্দ্রীয় সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে ময়মনসিংহ মহানগর ও জেলা পর্যায়ের বিভিন্ন মাদ্রাসা ও ইসলামিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST