November 25, 2026, 5:54 pm
শিরোনামঃ
আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ নতুন মাত্রা”এরই ধারাবাহিকতায় আজ একনেক (ECNEC)-এ অনুমোদিত সড়ক উন্নয়ন তালিকায় দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে-খাদ্যমন্ত্রী ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ঢাকা জেলার ৯ উইকেটে জয় আগামীকাল মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে দুর্গাপুরে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ

Reporter Name

প্রথম বাংলা-শিল্পাঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম অব্যাহত রাখতে সর্বাত্নক প্রচেষ্টা অব্যাহত রয়েছে : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির বিপিএম বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা বিশেষ করে শিল্পাঞ্চলসমূহে অর্থনৈতিক কার্যক্রম অব্যাহত রাখতে পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে দোষী ব্যক্তিদের চিহ্নিতকরণের পাশাপাশি আইনের আওতায় নিয়ে আসতে তিনি বেসরকারিখাতসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা আশা করেন। জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশ জনগণের আস্থা অর্জনে নিরলস কাজ করে যাচ্ছে।

 

তিনি বলেন, দেশের জনসংখ্যার অনুপাতে পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা অপ্রতুল। পুলিশের সুযোগ-সুবিধা বাড়ানো, অবকাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে সরকারের পাশাপাশি বেসরকারিখাতের সহযোগিতা বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে এক প্রতিনিধিদল ২৫ নভেম্বর ২০২৬ (বুধবার) পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

 

সাক্ষাৎকালে ঢাকা চেম্বার সভাপতি জনাব তাসকীন আহমেদ দেশের শিল্প ও ব্যবসা প্রধান অঞ্চলে নিরাপত্তা জোরদার, সাইবার নিরাপত্তা, আর্থিক জালিয়াতি প্রতিরোধ এবং ডিজিটাল লেনদেন ও ই-কমার্স খাতকে সুরক্ষিত রাখতে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের আধুনিকায়ন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করার অনুরোধ করেন।

বাংলাদেশ পুলিশ এবং ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST