November 25, 2026, 11:12 am
শিরোনামঃ
দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামাদি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে ডেটিং অ্যাপের আড়ালে প্রতারণার ফাঁদ, ডিবি কর্তৃক গ্রেপ্তার ৭ খাদ্য অধিদপ্তরে এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পোস্টিং পেতে লাখ লাখ টাকা যায় কার পকেটে? ফেসবুকে পোস্টের কারণে একজন সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা যায় না: বিএমএসএফ ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা, কারখানা সিলগালা উধাও নয়, হাসিনার নিরাপত্তায় চার রাফাল: রাজনাথ সিং ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত ময়মনসিংহে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ ডিআইজির সুনামগঞ্জের বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ শেখ হাসিনা মাথা কেটে দেওয়ার অধিকার কে দিয়েছে তাকে মোবাইলে ধামকিয়ে, ইভেন আঘাত করেও কিছুই হবে না
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঝালকাঠির কবিরাজ বাড়ী খাল পরিদর্শনে এলজিইডির ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর

Reporter Name

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

দখল ও দূষনের ফলে মৃত অবস্থা থেকে ঝালকাঠির রাজাপুরের প্রাণ কেন্দ্রে অবস্থিত কবিরাজ বাড়ী খাল খনন করে পূর্বের রুপে ফিরিয়ে আনার জন্য সরেজমিন পরিদর্শন করলেন এলজিইডির সারাদেশে পুকুর ও খাল উন্নয়ন শীর্ষক প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর এনায়েত কবির।

সোমবার দুপুরে রাজাপুর বাইপাস অংশে তিন কিলোমিটার এ খালের মাঝামাঝি বিএনপি কার্যালয় এলাকা ও টিএন্ডটি সড়কের জেলখানার বিপরীত দিকের দখল হওয়া খাল পরিদর্শন করেন।

বেশ কয়েক বছর আগে থেকেই রাজাপুর বাজারের দক্ষিণ মাথা থেকে বাইপাস হয়ে আবু মুছা সোহাগের বাড়ির পাশ দিয়ে পোদ্দার হাওলা হয়ে দক্ষিণ রাজাপুর হাজি বাড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাজাপুর সদরের পানি প্রবাহিত হবার একমাত্র এই কবিরাজবাড়ী খাল দখলদারদের কাছ থেকে উদ্ধার ও খনন করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য স্থানীয় সচেতন যুবকরা আন্দোলন করে আসছিলো।

খাল উদ্ধার ও খননের বিষয়ে তারা উপজেলা পরিষদ চত্তরে বেশ কয়েকবার মানববন্ধনও করে। পরে উপজেলা নির্বাহি কর্মকর্তার কাছে এবং ঝালকাঠি জেলা প্রশাসক মহোদয় বরাবর স্বারক লিপি প্রদান করে খাল উদ্ধার কমিটির স্থানীয় সচেতন মহল। এরই পরিপ্রেক্ষিতে আজ সোমবার কবিরাজবাড়ী খাল সরেজমিন পরিদর্শন করেন এলজিইডির সারাদেশে পুকুর খাল উন্নয়ন শীর্ষক প্রকল্পের উর্ধ্বতন এই কর্মকর্তা।

খালের সরেজমিন পরিদর্শন শেষে বিষ্ময় প্রকাশ করে এনায়েত কবির বলেন, খালের বর্তমান যে অবস্থা তাতে আগামী দু এক বছরের মধ্যে এই খালের কোন অস্তিত্বই থাকবে না তাই আমরা খুব শিঘ্রই এই খাল খননের বিষয়ে পদক্ষেপ নেব। এসএ নকশা অনুযায়ী খালের সীমানা নির্ধারণ করার জন্য উপজেলা নির্বাহি কর্মকর্তা ও সহকারী ভূমি কমিশনারের সহযোগিতা চেয়েছেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন,এলজিইডির সুপারভিশন এন্ড মনিটরিং কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী রোমান ভুঁইয়া রাজাপুর উপজেলা প্রকৌশলী অভিজিত মজুমদার , প্রজেক্টের উপ সহকারী প্রকৌশলী শোভন হালদারসহ খাল উদ্ধার কমিটির সদস্য সাংবাদিক মঈনুল হক লিপু , দুলাল তেওয়ারী ও রাজীব ফরাজী প্রমুখ।



Our Like Page
Developed by: BD IT HOST