November 12, 2026, 6:14 am
শিরোনামঃ
প্রযুক্তিভিত্তিক ভবিষ্যৎ নির্মাণে উদ্ভাবকদের এগিয়ে আসার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের আইইউটি উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবাগত জিএমপি কমিশনার আশিক সাঈদ চরশাহী ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রধানের বিরুদ্ধে ১৯ দফা অনিয়ম-দুর্নীতির অভিযোগ কুষ্টিয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহিত সম্মানিত পুলিশ সুপার, মাসিক অপরাধ পর্যালোচনা সভা সুরমা ইউপির ১,২,৩নং ওয়াডের্র সংরক্ষিত আসনে সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ ফাতেমা বেগম ময়মনসিংহ রেঞ্জের অক্টোবর/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত শাহজাদপুরে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষ ‘মহারশী’তে গণশুনানি সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ​মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী

Reporter Name

প্রথম বাংলা : গাজীপুর শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলন হলেও শান্ত টঙ্গী শিল্পাঞ্চল। বিসিকের উৎপাদন স্বচ্ছল রাখতে বিএনপি অংগ ও সহযোগী সংগঠন মোড়ে মোড়ে সতর্ক পাহারা বসিয়েছে। পাহারার অংশ হিসেবে তারা মহাসড়কে ক্ষনে ক্ষনে মিছিল ও মোটরসাইকেল মহড়া দিয়ে নিরাপত্তা নিশ্চিতের জানান দিচ্ছে।

মঙ্গলবার( ৩ নভেম্বর) টঙ্গী বিসিক ঘুরে এসব তথ জানা গেছে। দেখা যায়, সকাল থেকেই টঙ্গী বিসিকের মোড়ে মোড়ে বিএনপি অংগ ও সহযোগী সংগঠন সতর্ক পাহারা বসায়। অনেক কারখানার সামনে তারা অবস্থান নেয়।

তিন দিন ধরেই সারাদিন ক্ষনে ক্ষনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল করে তারা। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মহাসড়কে মোটরসাইকেলের মহড়া দেয়। টঙ্গী বাজার এলাকা থেকে স্টেশন রোড, মিলগেট, চেরাগালী, হোসেন মার্কেট হয়ে গাজীপুরা পর্যন্ত মোটরসাইকেল মহড়া দেয় তারা। শতাধিক মোটরসাইকেল এই মহড়ায় অংশ নেয়।

এছাড়া জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল করছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার, চেরাগ আলী ও গাজীপুরায় মহাসড়কের পাশে বিভিন্ন এলাকায় বিএনপির নেতা- কর্মীদের অবস্থান করতে দেখা যায়। একই অবস্থা টঙ্গী বিসিকের সব জায়গায়।

বেলা সাড়ে ১২টায় টঙ্গী বিসিক মোড়ে অবস্থান নেওয়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গাজীপুর মহানগরের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী বলেন, শিল্পখাতে নৈরাজ্য সৃষ্টিকারীদের রাজনৈতিক ভাবে মোকাবেলা করার জন্য গাজীপুর-২ আসনের এমপি এম মঞ্জরুল করিম রনির মাধ্যমে প্রধানমন্ত্রীর নির্দেশ প্রাপ্ত হয়ে আমরা রাজপথে আছি। যে কোন মূল্যে শিল্পখাত রক্ষায় আমরা কাজ করছি।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন বলেন, টঙ্গীতে কোন বিশৃঙ্খলা নেই। শিল্পকে বাঁচাতে দলীয় প্রধানের নির্দেশে আমরা মাঠে আছি। যে কোন নাশকতা মোকাবেলা করতে আমরা প্রস্তুত।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বর্তমানে টঙ্গী বিসিক সম্পূর্ণ শান্ত রয়েছে। আমরাও সতর্ক অবস্থানে আছি। এ পর্যন্ত টঙ্গীতে শ্রমিক আন্দোলন হয়নি।



Our Like Page
Developed by: BD IT HOST