May 31, 2026, 2:02 pm
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

টর্চার সেলে নির্যাতন, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

Reporter Name

প্রথম বাংলা:ময়মনসিংহের তারাকান্দায় ছাত্রদলের নেতা হিজবু ল আলম জিয়েসের একটি টর্চার সেলের সন্ধান মিলেছে। সেখানে সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।এ ঘটনার প্রতি বাদ করায় মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মামুন সরকার হামলার শিকার হন এবং থানায় মামলা করেন। পুলিশ জিয়েস ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,৫ আগস্টের পর থেকে চাঁদাবাজি সহ নানা কর্মকাণ্ডে বেপরোয়া হয়ে ওঠেন তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিজবুল আলম জিয়েস (২৬)। তিনি মাঝিয়ালি গ্রামের মঞ্জুরুল ইসলামের ছেলে। গত শনিবার বিকেলে মাঝিয়ালি বাজারের সেলুনে চুল কেটে মজুরি না দিয়ে উল্টো সেলুনের মালিক হক মিয়ার কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন জিয়েস। টাকা না দেওয়ায় সেলুন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে মারধর করেন এবং তালা লাগিয়ে দেন। এ সময় হক মিয়ার বড় ভাই লাক মিয়াকেও তাঁর দোকানে গিয়ে মারধর করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, ৯ আগস্ট মামুন সরকারের আশ্বাসে সেলুন খোলেন হক মিয়া। সেদিন সন্ধ্যায় আবারও হামলা চালিয়ে তাঁকে মারধর করেন জিয়েস। বিষয়টি মামুনকে জানালে ঘটনাস্থলে গিয়ে তিনিও রক্তাক্ত হন পরে ১১ আগস্ট দুপুরে মামুন সরকার থানায় মামলা করেন।

মামুন সরকারের অভিযোগ, ৫ আগস্টের পর থেকে জিয়েস চাঁদাবাজি, টর্চার সেলে নির্যাতন, মাদক সেবনসহ নানা অপরাধে জড়িত। ‘চুল কেটে নাপিতকে টাকা না দিয়ে উল্টো চাঁদা দাবি’—এ ধরনের কাজ ছাত্রদলের আদর্শবিরোধী। প্রতিবাদ করায় তাঁকে হত্যার উদ্দেশ্যে গুরুতর আহত করা হয়েছে।

ব্যবসায়ী হক মিয়া বলেন, চুল কাটার পর ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন জিয়েস। টাকা না দিলে তাঁকে মারধর করে দোকান বন্ধ করে দেন। পরে দোকান খোলার পর আবারও হামলা চালিয়ে মামুন সরকারকেও আঘাত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জিয়েস নিজের পুকুরপাড়ে একটি টিনশেড ঘরে টর্চার সেল গড়ে তুলেছিলেন। সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক যুবককে তাঁর সহযোগী রাফি ও আবদুল্লাহ মারধর করছেন এবং ভিডিও কলে জিয়েস কে রেখে গলায় অস্ত্র ঠেকিয়ে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করছেন। পরে টাকা দেওয়ার আশ্বাস দিলে ওই যুবককে ছেড়ে দেওয়া হয়।

জিয়েসের নির্যাতনের শিকার জুয়েল ও রাসেল বলেন, প্রভাব খাঁটিয়ে টাকা পাওনা দাবি করে তাঁদের কাছ থেকে ভিডিও স্বী কারোক্তি আদায় করা হয়। প্রাণনাশের ভয়ে তাঁরা স্বীকারোক্তি দেন। সমালোচনার মধ্যে ১০ আগস্ট রাতে রাফি ও আবদুল্লাহ কে গ্রেপ্তার করে পুলিশ। মামলার পর ১১ আগস্ট রাত ৯টার দিকে গ্রেপ্তার হন জিয়েস। বানিহালা ইউনিয়নের এক ইউপি সদস্য আবু তাহের বলেন, জিয়েস প্রায়ই নেশার মধ্যে থাকত এবং বিভিন্ন সময় তাঁকেও হুমকি দিয়েছে। তাঁর টর্চার সেল রয়েছে, যা বন্ধ করে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মুহাম্মদ টিপু সুলতান গণমাধ্যম কে বলেন,অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়ে ছে।ঘটনায় সম্পৃক্ত দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সোমবার রাতে গ্রেপ্তার হওয়া জিয়েসকে মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করা হয়েছে। আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

জানা গেছে, ২০২১ সালের ২৯ ডিসেম্বর থেকে বানিহালা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন জিয়েস। গ্রেপ্তারের পর সোমবার রাতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।



Our Like Page
Developed by: BD IT HOST