November 6, 2026, 4:59 am
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

টাংগাইল খাদ্য বিভাগে নানা অনিয়ম ও দুর্নীতি

Reporter Name

স্টাফ রিপোর্টার : খাদ্য অধিদপ্তরের টাংগাইল জেলা খাদ্য বিভাগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

জানা যায় জেলার সখিপুর, বাসাইল, সদর, মির্জাপুর, দেল দোয়ার উপজেলা সরকারি খাদ্য গুদাম( এলএসডি )তে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিএলএসডি পদে লাখ, লাখ টাকা খরচ করে দেশের বিভিন্ন জেলা থেকে খাদ্য পরিদর্শকগণ পোস্টিং নিয়ে জড়িয়ে পরেছে নানা অনিয়ম ও দুর্নীতিতে। এলএসডিতে ভালো মানের চাউল বাহিরে বিক্রি করে গুদামে নিম্ন মানের চাউল মজুদ। নতুন বস্তা চাউল ক্রয় না করে পুরাতন বস্তায় চাউল মজুদ। ধান – চাউল সংগ্রহের সময় টন প্রতি দুই হাজার টাকা নিয়ে নিম্ন মানের চাউল ক্রয় করে লাখ, লাখ টাকা কামিয়ে নেয় গুদাদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা।

সম্প্রতি বিশ্বাস বেতকা এলএসডিতে দুনীতি ও অনিয়মের অভিযোগে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কর্তৃক তদন্ত হয়েছে।
খাদ্য পরিদর্শক দ্বিতীয় শ্রেনীর কর্মকর্তা হয়ে বিলাশী জীবন যাপন করেন। অনেকে দামী ব্যান্ডের পাইভেট কার নিয়ে চলাফেরা করে রয়েছে আলিশান বাড়ী ও ফ্ল্যাট।

টাংগাইল জেলার বিভিন্ন এলএসডিতে চাকুরী করেছেন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ময়মনসিংহ নগরীতে আলিশান ফ্ল্যাট ও বাড়ী নির্মান করেছে। তাদের আয়কর ফাইলে দেওয়া হয়েছে মিথ্যা তথ্য।

একটি সুত্র জানায় খাদ্য বিভাগের বেশ কয়েকজন উর্দ্ধতন কর্মকর্তাকে ম্যানেজ করে বছরের পর বছর অনিয়ম ও দুর্নীতি চালিয়ে যাচ্ছে। উল্লেখিত এলএসডিতে সুষ্ঠু তদন্ত হলে বেড়িয়ে আসবে অনিয়ম ও দুর্নীতি।

অন্য দপ্তরের দুইজন উপজেলা প্রথম শ্রেণীর কর্মকর্তার সাথে কথা হলে জানা যায় চাকুরীর বয়স বিশ বছর একটি ফ্ল্যাট কিনতে পারেনি। খাদ্য পরিদর্শক ওসিএলএসডি পাচ বছর গুদামে চাকুরী করে ফ্ল্যাট ও গাড়ীর মালিক হয়ে যায়।

অপরদিকে জামালপুর জেলা খাদ্য বিভাগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে টাংগাইল জেলা খাদ্য নিয়ন্ত্রক এর মতামত জানতে ফোন দিয়ে পাওয়া যায়নি।



Our Like Page
Developed by: BD IT HOST